﻿1
00:00:01,810 --> 00:00:11,610
<b><font color="#ff00">সাবটাইটেলটি সহজতর ও প্রাণবন্ত করতে বিদেশী সাবের সাহায্য নিয়েছি। আশাকরি সাবটাইটেলের মান আপনাদের হতাশ করবে না।</font></b>

2
00:00:14,560 --> 00:00:18,920
💜ধন্যবাদ MLSBD💜

3
00:00:36,920 --> 00:00:39,290
সিনেমাটি একজন ভূয়োদর্শীর 
সত্য ঘটনায় নির্মিত। 

4
00:00:39,440 --> 00:00:42,960
কোরিয়ান যুদ্ধ চলাকালীন, 
সার্জেন্ট সুলেমান দিলবিরলিগি।

5
00:00:43,680 --> 00:00:47,220
"দক্ষিণ কোরিয়া, ৩৮ প্যারালাল, জুন ১৯৫০"

6
00:00:52,190 --> 00:00:56,090
"দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫ বছর পর"

7
00:01:26,330 --> 00:01:28,520
সেওল।

8
00:01:30,320 --> 00:01:33,450
এই দেখো।
- সাইকেল। 

9
00:01:35,310 --> 00:01:38,140
আম্মু, এইটা তোমার জন্য বানিয়েছি। 

10
00:01:39,450 --> 00:01:42,750
অনেক সুন্দর লাগছে। 
- আমরা এবার ঘুরতে যাবো।

11
00:01:44,140 --> 00:01:48,820
এইতো ভালো হচ্ছে। ফিরে আসো।
আমার আম্মুর আসছে।

12
00:01:52,150 --> 00:01:56,240
এসব কী হচ্ছে? 
- সব ঠিক আছে।

13
00:01:57,400 --> 00:01:59,700
ভয় পেয়ো না, আমি আছি 
তোমার সাথে। বুঝলে?

14
00:02:01,320 --> 00:02:03,480
লুকিয়ে পড়ো।
- কোথায়?

15
00:02:15,080 --> 00:02:18,390
সেওল, কেঁদো না। চুপ করো।

16
00:02:18,830 --> 00:02:23,720
যদি এভাবে কাঁদতে থাকো, আব্বু আম্মুকে 
আর কখনো দেখতে পাবে না। বুঝলে?

17
00:02:31,070 --> 00:02:34,060
আমার জন্য এখানেই 
অপেক্ষা কোরো।

18
00:03:02,070 --> 00:03:14,180
<b><font color="#ffff">অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b> 

19
00:03:16,530 --> 00:03:23,040
<b><font color="#ccff33">ফেসবুক আইডিঃ
<i>www.facebook.com/S.fahmidul.islam.7</i></font></b>

20
00:03:25,080 --> 00:03:31,630
<b><font color="#ccff33">সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455</font></b>

21
00:03:35,370 --> 00:03:44,510
<b><font color="#ccff33">"Ayla : The daughter of war"
"আয়লা : যুদ্ধ কন্যা"</font></b>

22
00:03:52,830 --> 00:03:55,090
"ইসকেনদেরুন, জুন ১৯৫০"

23
00:03:55,290 --> 00:03:57,460
আয় না রে বাপ।

24
00:04:08,860 --> 00:04:11,030
সুলেমান!

25
00:04:14,420 --> 00:04:16,920
সুলেমান! 
- আসছি।

26
00:04:17,410 --> 00:04:20,270
সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন?
কারণটা কী?

27
00:04:20,420 --> 00:04:25,970
জলদি আয়! 
খোদার কাছে লাখ লাখ শুকরিয়া যে তুই বের হয়েছিস!

28
00:04:26,120 --> 00:04:29,870
তোর রোজ কোনো না কোনো কাজ থাকবেই। 
প্রত্যেকটা দিন একই কাহিনী।

29
00:04:30,020 --> 00:04:32,990
দিনকাল খুব গরম, দিনে কমসেকম একবার তো 
ওদের পানি খাওয়ানো উচিত। এটা ভালো কাজ।

30
00:04:33,140 --> 00:04:36,040
তুই জেনেশুনে এমন করিস, তাই না? 
একটু নিয়মনিষ্ঠ হ।

31
00:04:36,190 --> 00:04:40,470
আমরা সার্জেন্ট।
টাই ঠিক কর।

32
00:04:40,620 --> 00:04:45,830
তোর জন্যই ভালো। সত্যি। 
মেয়েদের মতো, কসম করে বলছি।

33
00:04:53,520 --> 00:04:58,890
জানিস কি স্বপ্ন দেখেছি? 
সাইকেলে করে পুরো দুনিয়া ঘুরছি। 

34
00:04:59,500 --> 00:05:03,190
বন্ধু, আমরা আর এখানে কেন থাকব?

35
00:05:03,340 --> 00:05:06,940
প্রত্যেকদিন আমরা এত কাঠখড়
পোড়াই বিশ্ব ঘুরতে পারব বলে?

36
00:05:06,940 --> 00:05:10,650
ভাই, কোথায় ছিলি? মেয়েরা তো আমাদের 
জন্য অপেক্ষা করছে। জলদি জলদি প্যাডেল মার।

37
00:05:10,880 --> 00:05:13,150
ওদের না দেখলে কি 
আমাদের দিন এগোবে না?

38
00:05:13,330 --> 00:05:16,420
নিজেকে জলধরের মতো মনে হচ্ছে।
ওকে দেখলেই ঘামতে শুরু করি।

39
00:05:16,570 --> 00:05:20,180
কম কথা বললে আর ঘামবি না। জলদি।

40
00:05:20,330 --> 00:05:23,130
তুরগী ভাই, আশাকরি আমরা 
খুব বেশি দেরি করে ফেলিনি। 

41
00:05:23,280 --> 00:05:25,460
না, করোনি।
চিন্তা কোরো না, তোমার জন্য উঠিয়ে রেখেছি। 

42
00:05:25,610 --> 00:05:28,070
ভাই, ছিঁড়ে ফেলো না আবার? 
- এই নাও।

43
00:05:28,800 --> 00:05:32,860
ওহ খোদা।
কি সুন্দর!

44
00:05:33,630 --> 00:05:36,520
তোর মাইয়্যাগুলোও সুন্দর 
তবে এটা একদম আলাদা।

45
00:05:36,730 --> 00:05:38,820
দেখ ওর দিকে, তাই না?
- এই ভাই, ও কি তোর দিকে তাকাচ্ছে?

46
00:05:39,020 --> 00:05:41,820
কেন তাকাবে না? 
- নিজের দিকে দেখ একবার।
- কি কমতি আছে আমার?

47
00:05:42,090 --> 00:05:44,260
টাইটা তো ঠিকমতো পরতে শিখ।

48
00:05:44,260 --> 00:05:48,950
নিজেকে একজন তরুণ অফিসার হিসেবে পেশ কর।
- ভাই রে, তোর এই টাই দিয়ে আমাকে খুব প্যারা দিচ্ছিস। 

49
00:05:49,140 --> 00:05:52,330
আমার মিলিটারি রেকর্ডস 
দেখাতে বাধ্য করিস না।

50
00:05:52,480 --> 00:05:55,470
আমার কাজ নিয়ে কিছু বলবি না। 
আমি তোদের মতো না।

51
00:05:55,640 --> 00:05:59,080
আমি একজন স্নাইপার। 
সবসময় লক্ষ্য ভেদ করি।

52
00:06:00,770 --> 00:06:02,950
চল।

53
00:06:03,100 --> 00:06:05,440
চল।

54
00:06:06,010 --> 00:06:08,210
নুরান।

55
00:06:45,540 --> 00:06:49,400
চাচা বলছিলেন তাদের কোরিয়ায় সৈন্য পাঠাতে হবে।
আর যদি ওদের পাঠিয়ে দেয় তখন?

56
00:06:49,550 --> 00:06:53,410
এসব বলিস না তো। 
স্থানীয় কলেজ থেকে, ওদের কেন নিয়ে যাবে?

57
00:06:53,560 --> 00:06:56,110
জানি না, কিন্তু খুব ভয় হচ্ছে। 

58
00:07:08,120 --> 00:07:10,330
"৩৯. মেকানাইজ"
"পদাতিক বিভাগ"

59
00:07:10,840 --> 00:07:15,000
এক-দুই।

60
00:07:20,110 --> 00:07:25,140
সুলেমান, বসো। 
এটা আমার অর্ডার। বসো।

61
00:07:28,510 --> 00:07:33,170
তোমাকে কেন ডেকেছি বলতে পারবে?
শুনেছ অবশ্যই, আমরা দক্ষিণ কোরিয়ায় সৈন্য পাঠাচ্ছি। 

62
00:07:33,320 --> 00:07:37,040
শুনেছি, মেজর। আল্লাহ্‌ তাদের সাহায্য করুক।
- আমিন।

63
00:07:37,480 --> 00:07:38,740
আনকারা সেনা প্রস্তুত করছে,

64
00:07:38,940 --> 00:07:41,100
কিন্তু আমাদের কাছেও একটা অর্ডার এসেছে।
আমাদের সৈন্য পাঠাতে হবে।

65
00:07:42,020 --> 00:07:43,620
আমি তোমার কথা ভাবছিলাম, সুলেমান।

66
00:07:44,260 --> 00:07:45,980
তোমার অনুপস্থিতি আমার 
কোনো কাজে আসবে না,

67
00:07:45,980 --> 00:07:50,380
কিন্তু তাদের তোমার মতো 
নিঃস্বার্থ সেনা দরকার।

68
00:07:50,740 --> 00:07:53,140
কি বলো?
- এ তো আমার জন্য সম্মানের বিষয় হবে।

69
00:07:53,390 --> 00:07:55,620
তোমায় শুভ কামনা জানাই। 
কেউ কি তোমার অপেক্ষায় আছে?

70
00:07:56,180 --> 00:08:00,420
জ্বি, মেজর। জীবনের চেয়েও মূল্যবান,
আমার জন্মভূমির মতো।

71
00:08:03,730 --> 00:08:06,250
কোরিয়ানরা সব একই রকম দেখতে, তাই না?
- হ্যাঁ।

72
00:08:06,400 --> 00:08:09,100
না, তা ঠিক।
- সুলেমান। 

73
00:08:09,580 --> 00:08:12,580
তুই টেকনিক্যাল স্টাফ হিসাবে যাবি।
যুদ্ধ এখনো শুরু হয়নি।

74
00:08:13,240 --> 00:08:19,160
ভাবতে পারছি না তুই যুদ্ধে যাচ্ছিস।
- দেখ ওর চেহারাটার দিকে। ও মারাশের মাল।

75
00:08:19,310 --> 00:08:22,280
ভাইরে, খোদা যেন কারো এমন পরীক্ষা না নেয়।

76
00:08:22,880 --> 00:08:26,810
ভাব কেন একজন মানুষ অন্য একজনকে খুন করবে 
যদি না ওর জীবনের কোনো ঝুঁকি থাকে।

77
00:08:27,090 --> 00:08:30,170
আমরাও কি সাথে গিয়ে ঐ কমিউনিস্টগুলোকে 
কচু কাটা করে কাটতে পারি না?

78
00:08:30,320 --> 00:08:33,080
এসবে কি কোনো কাজ হবে?
সেখানে মানুষ নির্যাতিত হচ্ছে।

79
00:08:33,230 --> 00:08:36,560
ওদের সাথে আমাদের বুঝাপড়া করতে সুযোগ দেওয়া হোক।
- আলী কি তোর সাথে যাবে?

80
00:08:36,760 --> 00:08:40,290
আমার ভাই যুদ্ধে যাবে, 
আর আমি চুপ করে বসে থাকব?

81
00:08:40,450 --> 00:08:42,750
কে ওর রক্ষা করবে?
- মেয়েটার কেউ নাই।

82
00:08:42,900 --> 00:08:47,140
তোর বাড়িতে কথা বলেছিস?
- ইযলেয়ালকে দিয়ে নুরানের কাছে খবর পাঠিয়েছি।

83
00:08:48,180 --> 00:08:49,980
আজ রাতে আমাদের
কথা বলা খুব জরুরি। 

84
00:08:53,530 --> 00:08:56,950
এই আলীই শুধু তোমাকে বিভ্রান্তিতে ফেলে।
চুপ করে দাঁড়িয়ে থাকবে না।

85
00:08:57,100 --> 00:09:00,500
আর যদি কোরিয়ায় হারিয়ে যাও, 
তখন কি হবে সুলেমান?

86
00:09:00,650 --> 00:09:04,110
এভাবে বোলো না।
ওখানে যারা আছে...

87
00:09:04,270 --> 00:09:06,580
তাদের আমাদের দেশের সাহায্য প্রয়োজন,
আর সেটা হবে আমার মাধ্যমে। 

88
00:09:06,730 --> 00:09:08,780
কী করে এড়িয়ে যেতে পারি?
- জালাল কীভাবে পারল?

89
00:09:08,780 --> 00:09:13,910
কিন্তু আমি পারব না। এটাই আমি। 
এই জন্যই কি তুমি আমায় ভালোবাসোনি?

90
00:09:19,900 --> 00:09:21,980
এখনো বাসি, কিন্তু 
জায়গাটা তো দূরে। 

91
00:09:23,030 --> 00:09:27,900
অনেক দূরে। যদি ওখানে গিয়ে 
আমায় ভুলে যাও...

92
00:09:29,400 --> 00:09:32,820
আশ্চর্য।
এর জন্য ভয় করছ? এই তোমার ভয়ের কারণ?

93
00:09:34,080 --> 00:09:36,320
আমি অনাথ।
ছোট থেকেই আমি চাচার কাছে একটা বোঝা। 

94
00:09:36,320 --> 00:09:37,660
তুমি ছাড়া আমার কেউ নেই। 
তুমিই আমার একমাত্র সম্বল। 

95
00:09:40,140 --> 00:09:44,610
আর তুমি একটা অনাথ মেয়েকে এইভাবে ছেড়ে যাবে...
- আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না। তোমার সাথ ছাড়ব না। কখনো না।

96
00:09:45,260 --> 00:09:47,420
প্রত্যেকদিন তোমায় চিঠি লিখব।
ছবি তুলব।

97
00:09:47,660 --> 00:09:50,280
সেগুলো পড়বে আর দেখবে
মনে হবে যেন আমি তোমার পাশেই আছি। কথা দিলাম।

98
00:09:53,220 --> 00:09:55,380
প্রতিদিন সকালে তোমায় 
কিচ্ছুক্ষণের জন্য দেখব।

99
00:09:55,940 --> 00:09:57,800
আর তোমায় আমার স্মৃতিতে 
জড়িয়ে রাখবার চেষ্টা করব।

100
00:10:00,520 --> 00:10:05,120
অনুভব করো। 
আমায় কক্ষনো ভুলবে না।

101
00:10:09,620 --> 00:10:10,800
আমার উষ্ণতা মনে রেখো।

102
00:10:24,940 --> 00:10:27,970
"মারাশ"

103
00:10:28,180 --> 00:10:31,420
মা, নিমাত। একটা টেলিগ্রাম এসেছে।
আমাকে একটু পড়ে দাও তো যদি তেমন ব্যস্ত না হও।

104
00:10:31,570 --> 00:10:34,340
হোসাইন চাচা, কী যে বলেন?
এ আর কী এমন।

105
00:10:36,240 --> 00:10:38,630
হোসাইন চাচা, আপনার ছেলের চিঠি।

106
00:10:40,300 --> 00:10:41,320
ওকে কোরিয়া পাঠানোর জন্য বাছাই করা হয়েছে।

107
00:10:44,560 --> 00:10:47,380
লিখেছে, "আমার জন্য চিন্তা কোরো না, মাঝেমধ্যেই চিঠি লিখব।"

108
00:10:49,700 --> 00:10:51,180
"আমার জন্য দোয়া কোরো।"

109
00:10:56,800 --> 00:10:58,740
আমাকে এখন যেতে হবে, 
আম্মা আমার জন্য অপেক্ষা করছে।

110
00:11:01,180 --> 00:11:02,940
"কোরিয়ায় বিরোধী থেকে সাম্যবাদী..."

111
00:11:02,940 --> 00:11:07,270
যুদ্ধটা পৃথিবীর আরেক প্রান্তে হচ্ছে। 
আমাদের ছেলেদের জবাব নেই।

112
00:11:08,760 --> 00:11:11,820
আমার কোনো ছেলে জন্মায়নি, 
যাকে ওখানে পাঠিয়ে গর্ব করব।

113
00:11:12,480 --> 00:11:14,740
"তারা একদল আর্মি সেনা 
পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে..."

114
00:11:21,620 --> 00:11:26,960
আল্লাহ্‌, ওর সাহায্য কোরো।
ওকে সহি সালামতে বাসায় পাঠিয়ো।

115
00:11:27,140 --> 00:11:28,260
তোমার যাত্রাটা সহজ হোক, সুলেমান।

116
00:11:35,320 --> 00:11:40,610
নুরান, যখন আমরা যাচ্ছিলাম, 
ইসকেনদেরুন দেখতে এত ছোট লাগছিল যে...

117
00:11:40,890 --> 00:11:44,140
একজন মানুষ উপলব্ধি করতে 
পারবে পৃথিবীটা কত বিশাল।

118
00:11:45,160 --> 00:11:47,700
পৃথিবীটা বিশাল আর দূরত্ব অনেক।

119
00:11:48,360 --> 00:11:51,940
কিন্তু আমার ভেতর দুইটা আগুন জ্বলছে 
যা আমায় ধরে রেখেছে।

120
00:11:52,480 --> 00:11:55,380
এক - যাদের আমি সাহায্য করতে 
যাচ্ছি তাদের কাউকে চিনি না।

121
00:11:56,880 --> 00:12:01,140
অপরটা - আমাদের ভালোবাসা, 
যা তোমার থেকে দূরে যাবার কষ্টের চেয়েও বেশি বিস্ফোরিত হচ্ছে।

122
00:12:01,680 --> 00:12:04,300
আর তাই আমার কোনো ভয় নেই।
তুমিও কোনো ভয় করবে না।

123
00:12:04,900 --> 00:12:08,440
আমরা দুজনে মিলে পৃথিবীর 
সবকিছুর সাথে লড়তে পারব।

124
00:12:08,440 --> 00:12:12,820
কারণ আমাদের দুটো সম্পদ আছে।
তারা হলো বিশ্বাস ও ভালোবাসা।

125
00:12:14,490 --> 00:12:17,300
"শ্রদ্ধেয় বাবা, খেয়াল রেখো মা যেন 
আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা না করে।"

126
00:12:17,490 --> 00:12:22,940
"যদিও আমেরিকান খাবার একটু অদ্ভুত,
কিন্তু আমাদের ভালোই খেয়াল রেখেছে।"

127
00:12:23,770 --> 00:12:28,180
যেমন ধরো, তারা আমাদের এগস্ (eggs) দেয়, 
মানে ডিমের পাউডার। তবে এটা মুহারামের জন্য নতুন কিছু।

128
00:12:28,810 --> 00:12:33,550
ও যখন মুখ ভর্তি এগস্ পাউডার নিয়ে কথা বলে 
আর যেভাবে তোতলায় সেটা তোমাদের দেখা উচিত।

129
00:12:33,890 --> 00:12:35,970
"জালাল ও ইলহান, ভাইয়েরা..."

130
00:12:36,120 --> 00:12:39,470
"মেয়েদের কিছু বলিস না,
কিন্তু ওরা সবাই আমাদেরকে হাতিয়ার দিয়েছে।"

131
00:12:39,660 --> 00:12:44,470
"আমাদের শুটিং এর ট্রেনিং শুরু হয়ে গেছে।
আর সবসময় একটা কথাই বলি, আমরা যুদ্ধে যাচ্ছি।"

132
00:12:44,920 --> 00:12:48,300
"তারা আমাদের শিখাচ্ছে যে,"

133
00:12:48,500 --> 00:12:50,530
"ওদের আমরা ইউএস আর্মির 
শক্তিমত্তা দেখাব।"

134
00:12:50,680 --> 00:12:52,680
উত্তর কোরিয়ায় ৩৮ প্যারালাল।

135
00:12:52,830 --> 00:12:55,370
সিনেমাটি অনুবাদ করেছে 
সিনিয়র লেফটেন্যান্ট মেসুত।

136
00:12:55,520 --> 00:12:58,990
সে একজন অনুবাদক, 
আমাদের পরিচয়টা বেশ মজাদার ছিল।

137
00:12:59,140 --> 00:13:01,200
কমান্ডার। 
- সুলেমান।

138
00:13:02,500 --> 00:13:05,620
ইঞ্জিনের জন্য জ্বালানী দরকার। 
কোথায় পাবো?

139
00:13:05,620 --> 00:13:10,240
আমি দেখছি ব্যাপারটা।
- ধন্যবাদ। আমার রুমে অনেক পিঁপড়া। 

140
00:13:10,390 --> 00:13:13,590
বুঝতে পারছি না কী করব।
সারারাত আমাকে কামড়েছে। 

141
00:13:13,890 --> 00:13:16,100
আমেরিকানরা বলে, জাহাজে কি 
পোকামাকড় উঠতে পারে?

142
00:13:17,010 --> 00:13:19,010
অবশ্যই পারে, কমান্ডার।

143
00:13:19,160 --> 00:13:22,350
বন্দরে ওরা হামাগুড়ি 
দিয়ে দড়িতে চড়ে। 

144
00:13:22,930 --> 00:13:26,300
বেশ। ওদের তাড়ানোর জন্য 
আমাকে একটু তেল দাও। 

145
00:13:26,450 --> 00:13:30,140
কিন্তু ওরা তো মারা যাবে।
- তাহলে কি করব?

146
00:13:30,400 --> 00:13:32,520
ওদের খেতে দাও।

147
00:13:35,000 --> 00:13:37,360
কমান্ডার, ওরা নিজেদের জীবিকার জন্য লড়ছে।

148
00:13:37,510 --> 00:13:42,170
ওরা চিনির খোঁজে যাবে আর তোমায় ছেড়ে দিবে।
তোমাকে একসাথে থাকা শিখতে হবে।

149
00:13:45,280 --> 00:13:50,400
আচ্ছা বলো তো, তুমিও কি আমার মতো কমিউনিস্ট?
- না, আমি এসব অত বুঝি না।

150
00:13:51,270 --> 00:13:53,960
কিন্তু পিঁপড়াদের থেকে 
অনেক কিছু শেখার আছে।

151
00:14:02,870 --> 00:14:06,270
একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারে না 
আর সে যাবে যুদ্ধে।

152
00:14:07,680 --> 00:14:11,410
আর আলী তো মাশাল্লাহ।
ওর ছোড়া গুলি বলয়ের মতো একটা আরেকটাকে পাশ করে।

153
00:14:11,650 --> 00:14:14,730
কারণ সে কমিউনিস্টদের 
খুন করার অভিলাষে পুড়ছে।

154
00:14:14,880 --> 00:14:17,460
তবে লেফটেন্যান্ট মেসুতের সাথে 
খুব একটা বনতি পরেনি।

155
00:14:17,780 --> 00:14:22,210
প্রিয়তম, আমাদের এক মাসের 
জলযাত্রা খুব জলদিই শেষ হবে।

156
00:14:23,280 --> 00:14:27,400
যেমনটা সবসময় বলি, 
কোনো উল্টা পাল্টা চিন্তা করবে না।

157
00:14:37,240 --> 00:14:40,390
সব ঠিক আছে?
- তোমাদের মধ্যেই তাদের এক যাজক রয়েছে।

158
00:14:40,580 --> 00:14:45,540
ওরা তো আমাদের নামাজ পছন্দ করে না।
- না, তারা নামাজের জন্য আসেনি।

159
00:14:46,420 --> 00:14:51,010
তাদেরও একজন যাজক রয়েছে যে 
প্রত্যেক সপ্তাহে আসে। এটা সে জন্য না।

160
00:14:51,640 --> 00:14:53,700
তাহলে কেন এসেছে?

161
00:14:53,940 --> 00:14:56,250
সার্জেন্ট আলী, তুমি সবসময় 
তো আর গুলি করতে পারবে না।

162
00:14:56,420 --> 00:14:58,910
যদি ওরা আমাদের 
গুলি মারতে শুরু করে?

163
00:15:00,170 --> 00:15:03,240
প্রতিটা লাশকেই ধর্মীয় বিধিবিধান
অনুযায়ী সমাহিত করতে হবে।

164
00:15:03,390 --> 00:15:09,730
"বুসান, দক্ষিণ কোরিয়া, অক্টোবর ১৯৫০"

165
00:15:25,610 --> 00:15:28,670
স্বাগতম!

166
00:15:34,660 --> 00:15:39,180
চলো, বন্ধুরা।
তেগু পৌঁছাতে এখনো ৯৫ কি.মি. পথচলা বাকি।

167
00:15:49,140 --> 00:15:52,780
"তেগু, দক্ষিণ কোরিয়া"

168
00:15:50,180 --> 00:15:55,330
বন্ধুরা, এই গরমে দক্ষিণ কোরিয়া পুরোপুরিভাবে কবলিত ছিল।

169
00:15:55,480 --> 00:16:00,010
কিন্তু ঐক্যবন্ধনের শক্তির 
জোরে শত্রুপক্ষ বিদায় হয়...

170
00:16:00,160 --> 00:16:02,610
এবং দক্ষিণ কোরিয়াকে ভোগদখলের
হাত থেকে রক্ষা করা হয়।

171
00:16:02,940 --> 00:16:06,530
এটাই সময় বর্ডারে আঘাত হানার।

172
00:16:06,680 --> 00:16:10,290
আমরা কুনু-রি যাওয়ার পথ বানিয়ে নিবো।
- তুর্কি সেনা হিসেবে...

173
00:16:11,060 --> 00:16:15,150
আমরা এই প্রথম যুদ্ধের 
নির্দয়তার সম্মুখীন হবো। 

174
00:16:24,760 --> 00:16:28,440
ওদের কি খোদার ভয় নেই।
দেশটার কী হাল করেছে।

175
00:16:29,760 --> 00:16:35,180
এমন একটা দৃশ্য দেখার পর, 
হয়তো তোমরা উপলব্ধি করবে তোমাদের দায়িত্ব কতটা পবিত্র।

176
00:16:37,340 --> 00:16:42,250
"২৫ ইউএস হেড-কোয়াটারস, কুনু-রি"
বন্ধুরা, আমাদের শেষ আঘাতটা এখান থেকেই হানব।

177
00:16:42,510 --> 00:16:45,140
সুকৌশলী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

178
00:16:49,530 --> 00:16:53,760
ওরা এমন দুর্দশাগ্রস্থ এলাকায় কী করছে?
যদি অচমকা কিছু ঘটে যায় তখন?

179
00:16:58,720 --> 00:17:02,710
আমেরিকানরা বলেছে আমাদের কাজ শেষ।
মাস খানিকের মধ্যেই সবাই বাসায় ফিরে যাবো।

180
00:17:02,860 --> 00:17:06,300
চলো গিয়ে মার্সম্যালো খেয়ে আসি 
আর সাথে একটু ড্রিংকও করা যাবে।

181
00:17:06,520 --> 00:17:09,510
কী মার্সম্যালো? 
আমরা কি এতদূর এসেছি ক্যান্ডি খাওয়ার জন্য?

182
00:17:09,660 --> 00:17:12,530
আমাদের একটা কাজ দেওয়া হয়েছে, 
কিছুতো করতেই হবে।

183
00:17:12,680 --> 00:17:15,700
যদি কিছু গেরিলা মারতে চাও
তোমাকে নিজেই যেতে হবে।

184
00:17:15,850 --> 00:17:19,390
এইমাত্র পৌঁছালাম আর এখানে আগে থেকেই সব ঠিক হয়ে আছে।
- যেমন তোমার ইচ্ছা।

185
00:17:19,720 --> 00:17:22,070
আমেরিকানরা কমান্ড করে 
আর আমরা তা ফলো করি।

186
00:17:22,250 --> 00:17:25,530
আমরা কি এখানে আমাদের সুযোগ নিতে দেওয়ার জন্য এসেছি? 
ওরা কি আমাদের বিশ্বাস করে না?

187
00:17:25,680 --> 00:17:26,820
এটাই কি কারণ আমাদেরকে 
রণক্ষেত্র থেকে দূরে রাখবার?

188
00:17:26,820 --> 00:17:32,580
এখানে তোমার জাতির জন্য বীরত্বের পরিচয় দিতে এসেছ 
নাকি কমিউনিস্টদের নির্যাতন করতে?

189
00:17:37,130 --> 00:17:40,760
এটা বললে কেন? 
কমান্ডার, তুমি কাদের পক্ষে বলো তো?

190
00:17:40,910 --> 00:17:44,440
তুমি কি বলতে চাচ্ছো আমি গোয়েন্দা?
আমাকে হুমকি দিচ্ছো?

191
00:17:44,590 --> 00:17:47,500
তো বলো না কীভাবে রিঅ্যাক্ট করব।
কার দিকে তুমি?

192
00:17:47,500 --> 00:17:52,940
কমান্ডার, এখানে আছি কারণ নিজের কাজটা
আমি ভালোমতো করি। যেমনটা বাকিরা করে। 

193
00:17:53,200 --> 00:17:56,060
ব্যাপারটা নিশ্চিত হয়ে নেওয়াই ভালো হবে।

194
00:17:56,330 --> 00:17:59,880
চলো গাড়িতে ওঠো যদি 
অপ্রত্যাশিত কিছু ঘটে।

195
00:18:00,030 --> 00:18:01,060
অপ্রত্যাশিত কী ঘটবে, সুলেমান?

196
00:18:01,940 --> 00:18:04,940
সবাই বলছে মিলিটারি প্রক্রিয়া শেষ।
কাজ শেষ।

197
00:18:34,700 --> 00:18:37,490
হে খোদা! জলদি!

198
00:18:41,700 --> 00:18:44,540
সবাই ঠিক আছো?
- জলদি!

199
00:18:45,920 --> 00:18:48,040
জলদি!

200
00:18:52,810 --> 00:18:56,900
জরুরি অবস্থায় সৈন্যদল ৯ এর সাথে 
যোগাযোগের জন্য অর্ডার দিয়েছিলাম।

201
00:18:57,150 --> 00:18:59,350
কিন্তু যোগাযোগ 
বিচ্ছিন্ন হয়ে যায়।

202
00:18:59,500 --> 00:19:02,280
আমার একজন ভালো উপদেষ্টা দরকার।
- আছি, কমান্ডার। 

203
00:19:02,430 --> 00:19:04,800
আর একজন অনুবাদকও।
- আছি, কমান্ডার। 

204
00:19:04,950 --> 00:19:09,680
তোমরা আর্মি থেকে দিকনির্দেশনা পাবে, 
তারপর আমাদের খুঁজবে। কোনো প্রশ্ন আছে?

205
00:19:13,660 --> 00:19:16,510
ওদের পৌঁছানো মাত্রই সব
সমস্যার সমাধান হয়ে গেছে।

206
00:19:16,660 --> 00:19:18,700
ওরা খুব জলদিই ফিরবে।

207
00:19:18,850 --> 00:19:21,930
খোদা, ও ফিরে আসা মাত্রই চাচার 
কাছে আমার হাত চায়তে যাবে!

208
00:19:23,110 --> 00:19:27,750
আর আমরাও, জালাল আংটি পছন্দ করে রেখেছে।
এই শরতে দুইটা বিয়ে লাগবে।

209
00:19:29,300 --> 00:19:32,530
ইযলি, চল না বিয়ের 
পোশাকের দোকানে যাই।

210
00:19:32,780 --> 00:19:35,640
শো-কেসগুলোই অনেক 
সুন্দর সুন্দর ড্রেস আছে।

211
00:19:58,170 --> 00:20:00,230
আমাদের জলদি করতে হবে।

212
00:20:00,380 --> 00:20:03,080
তা তো পারি কমান্ডার, 
কিন্তু এই চাঁদনিতে...

213
00:20:03,240 --> 00:20:05,800
জানি, এখান থেকে বের হবার আর কোনো রাস্তা নেই। 
হেডলাইটগুলো অন করো।

214
00:20:09,430 --> 00:20:11,530
আলী! শ্যাডো! 
- গাড়ি থেকে বের হও!

215
00:20:17,980 --> 00:20:21,660
নিমাত, কি হলো মা? 
সব ঠিক আছে তো?

216
00:20:23,560 --> 00:20:25,100
শরীরটা একটু খারাপ করছে, আম্মা।

217
00:20:30,690 --> 00:20:32,840
আলী!

218
00:20:50,740 --> 00:20:54,600
কমান্ডার, এইগুলো তোমার ছিল? 
মনে হচ্ছে তোমাকে তেমন পছন্দ করে না।

219
00:20:55,920 --> 00:20:58,110
সবাই ঠিক আছো তো?

220
00:20:59,720 --> 00:21:03,990
রাস্তা ধরে এগোলে, ওরা আমাদের ধরে ফেলবে।
আমরা বনের ভিতর ভিতর হয়ে যাবো।

221
00:21:04,580 --> 00:21:06,630
চলো।

222
00:21:19,760 --> 00:21:23,340
মুরাদ টোটলা। তোকে কি শুধু 
নিরাপত্তার জন্য আমাদের সাথে এনেছি?

223
00:21:23,530 --> 00:21:26,380
জ্বি, কমান্ডার।
- "জ্বি, কমান্ডার।" আর গুলি চালাস না কেন?

224
00:21:26,550 --> 00:21:30,290
এখনো বন্ধুকটা 
চালাইনি তাই হয়তো।

225
00:21:31,380 --> 00:21:34,540
এখনো আমাকে মুরাদ টোটলা বলছো, 
আমি কিন্তু রাগ করব।

226
00:21:34,910 --> 00:21:37,320
তোকে কেউ বলেনি যে 
ওরা তোকে মুরাদ টোটলা বলে ডাকে?

227
00:21:38,680 --> 00:21:41,950
চুপ কর।
- কমসেকম এমন ফিসফিস করে তো কথা বোলো না।

228
00:21:50,670 --> 00:21:52,950
হে খোদা, বাঁচাও।

229
00:21:57,770 --> 00:22:01,120
কেমন অমানুষ।
সবাইকে মেরে ফেলেছে। এমন কি বাচ্চাদেরও।

230
00:22:02,200 --> 00:22:05,260
সবাই চোখ কান খোলা রাখো।
ওরা আশেপাশেই থাকতে পারে।

231
00:22:11,200 --> 00:22:13,620
এখানেই আছে। 
হারামিগুলো এখানেই আছে।

232
00:22:15,100 --> 00:22:16,340
আলী, দাঁড়া।

233
00:22:18,030 --> 00:22:21,000
কমান্ডার, আমার মনে হয় 
সেখানে কোনো জানোয়ার আছে।

234
00:22:22,710 --> 00:22:25,430
আমাকে শুট করার অনুমতি দেন, 
যাতে জানতে পারি ওখানে কী আছে।

235
00:22:25,580 --> 00:22:29,630
শুট করলে তো, ওরা সাবধান হয়ে যাবে।
কমান্ডার, আমাকে একবার দেখে আসতে দেন।

236
00:22:29,790 --> 00:22:31,840
সাবধানে।

237
00:23:41,540 --> 00:23:45,380
আসো, ভয় পেয়ো না।
তোমাকে কিচ্ছু করব না। 

238
00:23:47,520 --> 00:23:49,600
আসো।

239
00:24:09,540 --> 00:24:11,640
চলো।

240
00:24:18,310 --> 00:24:22,190
ও তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিল।
- অনেক ভয়ে আছে। কথাও বলছে না।

241
00:24:22,340 --> 00:24:24,800
সুলেমান, আমরা একটা অর্ডারের মধ্যে আছি। 
এর মধ্যে বাচ্চার দায়িত্ব একটা ঝামেলা।

242
00:24:24,950 --> 00:24:29,860
কমান্ডার, ওকে এভাবে একা তো ছেড়ে যেতে পারি না।
- চলো।

243
00:24:30,230 --> 00:24:32,280
ঠান্ডায় ওর গা জমে যাচ্ছে।

244
00:24:32,430 --> 00:24:37,170
সুলেমান, নিজের দিকে দেখ। চল এবার।
- ঠিক আছে ভাই।

245
00:24:43,170 --> 00:24:45,240
"সৈন্য হেডকোয়াটার" 
"উন হুং নি"

246
00:24:46,500 --> 00:24:49,080
কমান্ডার, আমরা কি বাচ্চাকে 
এখানে রাখার জন্য বলতে পারি।

247
00:24:49,080 --> 00:24:52,380
দুঃখিত আলী, কিন্তু এত গুরুত্বপূর্ণ কেসের মধ্যে, 
তোমার কি মনে হয় বাচ্চার ব্যাপারে কথা বলা ঠিক হবে?

248
00:24:53,930 --> 00:24:57,650
কমান্ডার, মেয়েটা দক্ষিণ কোরিয়ার...

249
00:24:58,970 --> 00:25:01,470
নাকি উত্তর কোরিয়ার?

250
00:25:01,630 --> 00:25:05,960
কীভাবে জানবো? আর এতে কি কিছু যায় আসে? 
ওকে অবশ্যই কেউ ছেড়ে গেছে।

251
00:25:06,110 --> 00:25:09,750
যেমন... আমাদের দেশের শেষ প্রান্তে...

252
00:25:09,940 --> 00:25:15,780
দক্ষিণে, মঙ্গলীয়দের... গালের হাড়গুলো সুস্পষ্ট।

253
00:25:15,930 --> 00:25:19,660
মুহারাম, তুই তো এখানে এভাবে বকবক
করতে পারিস না, তোর অনেক কাজ।

254
00:25:20,050 --> 00:25:24,370
এর চেয়ে বাচ্চাটার জন্য 
একটু দুধের খোঁজ কর।

255
00:25:25,280 --> 00:25:28,850
এখানে খিদায় মারা যাবে।
গা তো ঠান্ডায় জমে আছে।

256
00:25:29,020 --> 00:25:31,710
অনেক ঠান্ডা।
- টয়লেট যাবে নাকি?

257
00:25:31,860 --> 00:25:34,840
- হাঁটলে বুঝা যেতো।
- কথাও তো বলছে না, বলছে কি?

258
00:25:35,090 --> 00:25:37,180
না। সারা রাস্তায় খালি ফুঁপাচ্ছিল।

259
00:25:37,330 --> 00:25:42,190
আমরা ওর নামও তো জানি না? 
ওর কোনো নাম দেওয়া যায় কি?

260
00:25:42,190 --> 00:25:44,620
নাম দিবি? 
- হ্যাঁ।

261
00:25:44,820 --> 00:25:46,960
কী বলে ডাকবি?

262
00:25:47,290 --> 00:25:50,630
আমার মায়ের স্মৃতিতে,
ওকে নাজিয়া হোসনা বলে ডাকব। 

263
00:25:50,780 --> 00:25:52,800
হবে না।
- কেন?

264
00:25:53,180 --> 00:25:55,550
একটা বাচ্চা মেয়ের নাম 
কীভাবে নাজিয়া হোসনা হতে পারে?

265
00:25:55,700 --> 00:25:58,940
তাহলে কী বলে ডাকবি? 
তোর মায়ের নাম ধরে? তোর মায়ের নাম কী?

266
00:25:59,230 --> 00:26:04,890
ঘসেটি বেগম। না, শুনে মনে হবে
কোনো দুশমনের নাম।

267
00:26:05,330 --> 00:26:08,210
তাহলে কী বলে ডাকবি? 
একটা নাম খুঁজতে হবে।

268
00:26:10,950 --> 00:26:14,340
আয়লা কেমন?
- আয়লা?

269
00:26:14,490 --> 00:26:18,260
চাঁদের মতো ওর মুখটা।
আমাদের চাঁদনি খুঁজে পেয়েছি।

270
00:26:18,720 --> 00:26:23,260
- তোমাকে আয়লা বলে ডাকতে পারি? 
- একদম সতেজ ও স্বাস্থ্যকর, কমান্ডার।

271
00:26:23,410 --> 00:26:28,930
ঠিক আছে, শুনতে ভালোই লাগছে।
- আয়লা। তোমার জন্য আমার প্রাণটাও দিতে পারি!

272
00:26:31,600 --> 00:26:35,830
জেন্টলম্যান। এই হলো চাইনিজ আর্মির কাজ। 
আর আমরাও এতে জড়িয়ে পড়েছি।

273
00:26:36,000 --> 00:26:39,070
বলা হচ্ছে যুদ্ধ শেষ, 
কিন্তু যুদ্ধ সবে শুরু।

274
00:26:39,220 --> 00:26:41,350
উত্তর কোরিয়া এখন আর একা নয়।

275
00:26:41,500 --> 00:26:44,160
এখন থেকে চীন, 
উত্তর কোরিয়ার সাহায্য করবে।

276
00:26:44,380 --> 00:26:48,550
- যুদ্ধের পরিস্থিতি বেশ জটিল।
- আমরা তোমাদের ব্যাকআপের মাধ্যমে নিরাপত্তা দিবো।

277
00:26:48,700 --> 00:26:51,990
- ক্যাপ্টেন কেজও তোমাদের সাথে থাকবে।
- আমি তোমাদের তথ্য দিবো।

278
00:26:52,140 --> 00:26:55,240
বলছে সে আমাদের বিভিন্ন তথ্য দিবে।

279
00:26:55,480 --> 00:26:57,510
আমাদের একসাথে কাজ করতে হবে।

280
00:26:57,660 --> 00:27:02,070
লেফটেনেন্ট লি এরিয়াটা চিনে। 
সে তোমাদেরকে দেওয়া নতুন গোপন পথে গাইড করবে।

281
00:27:02,220 --> 00:27:04,430
নতুন গোপন পথে সে আমাদের গাইড করবে।

282
00:27:04,650 --> 00:27:08,120
তুর্কি হেড কোয়াটার 
এই লাইন বরাবর হবে।

283
00:27:08,770 --> 00:27:12,130
নতুন কোনো প্ল্যান হলে আমরা 
হেড কোয়াটারে যোগাযোগ করব।

284
00:27:12,280 --> 00:27:14,300
কর্নেল, চলো শুরু করা যাক।

285
00:27:15,550 --> 00:27:19,500
কমান্ডার, দুধ পেয়েছি।

286
00:27:20,020 --> 00:27:22,050
মিল্ক পাউডারও আছে।

287
00:27:22,200 --> 00:27:25,130
আমেরিকানরা খালি ছোট 
জিনিস নিয়ে চিন্তা করে।

288
00:27:25,340 --> 00:27:27,420
কম্বল দিয়ে গাটা ঢেকে দে।

289
00:27:28,210 --> 00:27:31,720
একটু ধরবি? 
- ওরে আমার ময়না পাখি।

290
00:27:34,570 --> 00:27:36,600
সাবধানে।
- চলো।

291
00:27:36,750 --> 00:27:38,770
রাস্তায় সব বলব। 

292
00:27:39,890 --> 00:27:42,790
তারা যুদ্ধক্ষেত্রে একটা 
বাচ্চা মেয়ে পেয়েছে।

293
00:27:43,220 --> 00:27:46,620
বাচ্চাটাকে তারা ফেলে আসতে পারে নি, 
তাকে সাথে করে নিয়ে এসেছে।

294
00:27:46,770 --> 00:27:49,710
ব্যাপারটা অসাধারণ। 
- সত্যিই তাই।

295
00:27:50,470 --> 00:27:55,260
তুর্কিরাই এই যুদ্ধে প্রথম সাড়া দেয়।

296
00:27:55,410 --> 00:27:57,430
যখন এই যুদ্ধ ইতিহাসে রূপ নিবে...

297
00:27:57,580 --> 00:28:03,080
ইতিহাস আমার বা তোমার কথা মনে রাখবে না। 
মনে রাখবে তাদের কথা, যার উল্লেখ থাকবে ইতিহাসের পাতায় পাতায়। 

298
00:28:17,060 --> 00:28:19,560
বাচ্চার সাথে থাকো। 
আমি দেখছি।

299
00:28:22,590 --> 00:28:24,820
এখনো খিদে পায় নি?

300
00:28:27,000 --> 00:28:30,010
দেখো কী পেয়েছি। দুধ খাবে?

301
00:28:31,540 --> 00:28:35,800
আমার দিকে এভাবে তাকিয়ো না।
প্রথমে আমি খেয়ে দেখাবো, ঠিক আছে?

302
00:28:38,940 --> 00:28:43,560
আসলে, আমার থেকে ভুল 
করে পরে গেছে। খাবে?

303
00:28:46,910 --> 00:28:50,150
একটা ম্যাসেজ পেয়েছি। 
আমাদের কুনু রি যেতে হবে।

304
00:28:50,300 --> 00:28:52,910
সে কুনু রি যাবার অর্ডার পেয়েছে।

305
00:28:53,130 --> 00:28:57,630
ডানদিকে একটা সরু রাস্তা আছে, ওটা ধরে 
এগোলে আমরা কুনু রি জলদি পৌঁছাতে পারব।

306
00:28:57,780 --> 00:29:00,450
ডানদিকে একটা সরু রাস্তা আছে, ওটা ধরে 
এগোলে আমরা জলদি কুনু রি পৌঁছে যাবো।

307
00:29:00,600 --> 00:29:02,890
ভালো বুদ্ধি।
- ঠিক আছে।

308
00:29:05,390 --> 00:29:10,270
আলী, লেফটেনেন্টের গাড়িতে কী সমস্যা 
হয়েছে সার্জেন্ট সুলেমানকে দেখতে বলো।

309
00:29:11,200 --> 00:29:14,360
গাড়িতে সমস্যা হয়েছে,
তোকে একটু দেখতে হবে।

310
00:29:14,510 --> 00:29:17,080
এখানেই থাকো, এখনই চলে আসব।
এখানেই থাকো।

311
00:29:17,230 --> 00:29:19,480
তুমি ওখানে যেতে পারবে না। 
- সুলেমান, কী হলো?

312
00:29:19,630 --> 00:29:22,800
এখানেই অপেক্ষা করো, আম্মু। এখই চলে আসব।
গাড়িটার কী হয়েছে দেখতে হবে।

313
00:29:22,950 --> 00:29:26,260
সার্জেন্ট, গাড়ি দেখবে না বাচ্চা সামলাবে?

314
00:29:27,120 --> 00:29:31,750
বাচ্চাকে অন্য কারো কাছে ছেড়ে দাও। 
জলদি করো, আমাদের হাতে সময় নেই।

315
00:29:32,090 --> 00:29:34,310
বাচ্চাটা তোমার সাথে মানিয়ে 
নেওয়া পর্যন্ত এখানেই থাকো।

316
00:29:34,460 --> 00:29:36,730
বাচ্চা তাদের জন্য বিরক্তির 
ব্যাপার হতে পারে।

317
00:29:37,510 --> 00:29:40,790
ও বাচ্চার খেয়াল রাখবে, 
তাই তোমাদের এত কষ্ট করতে হবে না।

318
00:29:40,940 --> 00:29:43,380
সে বাচ্চার খেয়াল রাখবে 
আমাদের ঝামেলা নিতে হবে না।

319
00:29:43,530 --> 00:29:45,920
রোগা পটকা বাচ্চা, কতই বা ওজন হবে?

320
00:29:46,170 --> 00:29:48,590
ও বলেছে যেহেতু ঠিক আছে।

321
00:29:55,380 --> 00:29:58,510
আমি তোমাকে কারো হাতে দিবো না। কিন্তু তোমাকে 
এখানে চুপ করে বসে থাকতে হবে। ঠিক আছে?

322
00:29:58,730 --> 00:30:03,690
আলী, গাড়িতে বস,
দেখি কী সমস্যা হয়েছে।

323
00:30:12,820 --> 00:30:17,270
- খোদা। 
- বুঝছি না, ওরা কি বের হবার আগে গাড়িটা চেক করেনি?

324
00:30:17,570 --> 00:30:19,780
আমি হলে, ওদের ৩ মাস ঝুলিয়ে রাখতাম।

325
00:30:19,930 --> 00:30:22,040
তুই অবশ্যই মালগুলোকে শিক্ষা দিবি।
- স্টার্ট দে।

326
00:30:22,190 --> 00:30:24,460
এই তো সেই সুলেমান যার জন্য
আমরা এত হা'হুতাশ করছিলাম।

327
00:30:24,610 --> 00:30:27,950
জলদি কর।
- হ, চালু।

328
00:30:32,850 --> 00:30:36,270
ঠিক আছে। 
- গাড়িটা ঠিকমতো কাজ করছে না।

329
00:30:37,960 --> 00:30:40,480
চল। সামনে গিয়ে ওদের সাথ ধরে নিবো।
- আচ্ছা।

330
00:30:40,670 --> 00:30:44,030
আধা ঘন্টা ধরে তোর দিকে তাকিয়ে আছে,
একটা পলক পর্যন্ত ফেলেনি।

331
00:30:44,470 --> 00:30:50,330
আম্মু? আমার সোনাপাখি, আসো। 
- চলো।

332
00:30:56,370 --> 00:30:58,410
বাচ্চাকে নিয়ে আয়!

333
00:31:02,440 --> 00:31:04,460
আয়লা! আয়লা!

334
00:31:16,360 --> 00:31:18,490
সুলেমান!
- বাচ্চা ঠিক আছে!

335
00:31:20,310 --> 00:31:23,400
ভেতরে যাও। বের হবে না।
যাও, যাও।

336
00:31:27,110 --> 00:31:30,140
হারামির বাচ্চাগুলো এখানেই আছে! সুলেমান!

337
00:31:30,290 --> 00:31:32,810
ছয়টা গুলিই ওর জন্য নষ্ট করলি কেন?

338
00:31:33,080 --> 00:31:36,530
সুলেমান, তোকে কিছু একটা 
করতে হবে! সুলেমান!

339
00:31:43,300 --> 00:31:45,370
আলী, আমাকে কভার কর!

340
00:32:02,220 --> 00:32:04,500
আলী, বোমটা চালা!

341
00:32:19,500 --> 00:32:21,560
চালা।

342
00:32:46,550 --> 00:32:48,640
চলো! চলো!

343
00:33:02,550 --> 00:33:05,140
সুলেমান, সাবধানে! 
অনেকগুলো আছে!

344
00:33:05,380 --> 00:33:07,840
যদি ওরা নিচে নেমে পড়ে, 
আমরা আর পারব না!

345
00:33:10,810 --> 00:33:12,940
সব ঠিক আছে, 
একদম চিন্তা কোরো না।

346
00:33:25,230 --> 00:33:28,290
ভয় পেয়ো না, আম্মু। 
আমি তোমার কিচ্ছু হতে দিবো না।

347
00:33:31,640 --> 00:33:33,730
আরো আসছে।

348
00:33:36,190 --> 00:33:38,940
আলী, ওরা এসে গেছে!

349
00:33:49,410 --> 00:33:52,940
সুলেমান, জলদি কর আর বের হ এখান থেকে! 
আমি আর সামলাতে পারব না!

350
00:33:59,180 --> 00:34:01,360
সুলেমান!

351
00:34:26,320 --> 00:34:28,620
সুলেমান!

352
00:34:41,860 --> 00:34:44,110
সুলেমান!

353
00:35:08,920 --> 00:35:10,940
আজকের তাজা খবর! 
আজকের তাজা খবর!

354
00:35:11,090 --> 00:35:14,700
"শেষ হওয়া যুদ্ধ, আবার শুরু হয়েছে!"

355
00:35:14,850 --> 00:35:18,680
তারা সেই দেশের অবস্থার ব্যাপারে লিখেছে, 
যা পুরা বিশ্বকে অবাক করেছে।

356
00:35:18,830 --> 00:35:23,100
দেশের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। 
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০%।

357
00:35:23,410 --> 00:35:28,840
আমাদের প্রস্তুত থাকতে হবে।
আমরা জানি ২০% কতখানি।

358
00:35:28,990 --> 00:35:31,820
এর মানে প্রত্যেক 
পাঁচজনের একজন ক্ষতিগ্রস্ত।

359
00:35:32,040 --> 00:35:36,590
কাঁদিয়েন না। আমাদের ভরসা রাখতে হবে।
আল্লাহ্‌ আমাদের সাহায্য করবেন।

360
00:35:43,420 --> 00:35:47,400
গুরুতর আহত। উনি আমাদের 
হেড কোয়াটারে আহত হন।

361
00:35:47,550 --> 00:35:49,550
চীনারা শত্রুপক্ষকে সাহায্য করছে।

362
00:35:49,700 --> 00:35:52,980
কুনু রি নামের একটা জায়গায় সঙ্ঘর্ষ হয়।

363
00:35:54,880 --> 00:35:57,110
সুলেমানও সেখানে ছিল।

364
00:35:59,890 --> 00:36:05,110
জানি না কি হবে। 
আমাদের খবরের অপেক্ষায় থাকতে হবে। 

365
00:36:05,480 --> 00:36:10,900
মানা করেছিলাম। ওকে মানা 
করেছিলাম যেতে। এত করে বললাম...

366
00:36:11,400 --> 00:36:13,420
নুরান।

367
00:36:30,050 --> 00:36:32,720
আয়লা।

368
00:36:34,060 --> 00:36:37,480
সুলেমান, উঠে গেছো? 
তুমি তো মৃত্যুকে জয় করেছ।

369
00:36:37,830 --> 00:36:40,930
কোথায় আমার মারাশের শের? ভালো তো।

370
00:36:41,180 --> 00:36:43,930
অনেক ভালো। 
ও এখানে ইঞ্জিন রিপেয়ার করতে এসেছিল।

371
00:36:44,080 --> 00:36:47,190
আর দেখো কি করেছে, 
শালাদের পিছনে একদম বাঁশ দিয়ে দিয়েছে।

372
00:36:47,340 --> 00:36:50,410
তুই কেমন মানুষ বল তো? 
- তুই ঠিক আছিস?

373
00:36:50,560 --> 00:36:55,050
দেখ, আমরা সবাই ঠিক আছি। 
তোর কোনো সমস্যা? কোথাও লেগেছে কি? 

374
00:36:55,300 --> 00:36:57,500
আল্লাহের রহমতে, না। 
- তোর পা কোথায়?

375
00:36:57,730 --> 00:36:59,820
আমাকে হাসাস না তো।

376
00:37:01,230 --> 00:37:06,900
অনেক ভয় পেয়ে গেছিলাম, তোর যদি কিছু হয়ে যেত।
- ওর জন্য মরতেও পারি, আসো।

377
00:37:07,180 --> 00:37:09,950
আসো আমার কাছে।
- আল্লাহতালার কাছে লাখ লাখ শুকরিয়া, বাচ্চাও ঠিক আছে।

378
00:37:10,100 --> 00:37:13,330
কিছু হয়নি। ও তোমার জন্যই অপেক্ষা করছিল। 
একটা মুহূর্তের জন্যও তোমার থেকে আলাদা হয়নি।

379
00:37:14,330 --> 00:37:20,190
ও এক্কেবারে বিড়ালছানার মতো। ওকে দুধ 
খেতে দিয়েছি আর একটুর জন্যও দূর হতে দিইনি।

380
00:37:21,680 --> 00:37:25,180
যাইহোক, কোরিয়ানরা ওকে নিয়ে নিতে
চাচ্ছে। কিন্তু আয়লা যেতে চায় না।

381
00:37:25,330 --> 00:37:28,800
লি উপর মহলে এই ব্যাপারে কথা বলে 
একটা সমাধান করবে। এখন শুধু অপেক্ষার পালা।

382
00:37:36,660 --> 00:37:39,050
অনাথ বাচ্চাদের সংখ্যা বাড়ছে।

383
00:37:44,310 --> 00:37:49,330
দেখাশুনোর জন্য তুর্কি লোকও
তো আর কমছে না।

384
00:37:50,780 --> 00:37:53,530
কিন্তু বাচ্চাগুলো আমাদের। 

385
00:37:54,720 --> 00:38:00,230
প্রথমে আমাদের বাচ্চাগুলোকে 
এক জায়গায় করতে হবে।

386
00:38:00,420 --> 00:38:04,290
আর তাদের ভবিষ্যতের 
একটা সুরাহা খুঁজতে হবে।

387
00:38:05,450 --> 00:38:08,200
চীনারা উত্তর কোরিয়ার 
সাহায্য করতে শুরু করেছে।

388
00:38:08,410 --> 00:38:10,930
এই পরিস্থিতিতে, আমাদের 
দক্ষিণে যাওয়া উচিত।

389
00:38:11,110 --> 00:38:13,420
তাই এসব বিষয় নিয়ে 
ভাবা বেশ জটিল।

390
00:38:13,670 --> 00:38:18,210
তুর্কিরা বাচ্চাদের জন্য একটা 
স্কুল খোলার প্রস্তাব দিয়েছে।

391
00:38:19,820 --> 00:38:23,650
তুর্কিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে
লেফটেনেন্ট লিয়ের সমর্থন আছে।

392
00:38:23,800 --> 00:38:27,030
যখন বিষয়টা বাচ্চাদের নিরাপদ স্থানের...

393
00:38:27,330 --> 00:38:30,770
তাদের হেড কোয়াটারে 
রাখায় সবচেয়ে নিরাপদ। 

394
00:38:31,410 --> 00:38:33,440
এবার আপনিই সিদ্ধান্ত নিন, কমান্ডার। 

395
00:38:45,270 --> 00:38:47,360
বিশ্রাম, সুলেমান।

396
00:38:48,850 --> 00:38:53,170
যুদ্ধ এগিয়ে চলেছে

397
00:38:53,320 --> 00:38:55,460
আমাদের সবসময় স্থান 
পাল্টাতে থাকবে হবে হবে।

398
00:38:55,680 --> 00:38:58,900
এই অবস্থায়, তুমি বাচ্চার 
দেখভাল করতে পারবে না।

399
00:38:59,160 --> 00:39:03,130
আমি বুঝছি, মেজর। সবকিছু এত তাড়াতাড়ি
ঘটে গেল। আমরা যদি ওকে একটা পরিবার...

400
00:39:03,280 --> 00:39:07,280
এগুলো আমাদের দায়িত্ব না। এসব ব্যাপার
কোরিয়ান কর্তৃপক্ষকে দেখতে দাও। 

401
00:39:07,430 --> 00:39:10,580
২ দিনের মধ্যেই জানা যাবে।
- এত তাড়াতাড়ি?

402
00:39:11,960 --> 00:39:15,050
কমান্ডার, ও এক মুহূর্তও আমাকে 
ছাড়া থাকে না। কীভাবে ওকে ছেড়ে...

403
00:39:15,200 --> 00:39:18,590
সে জন্যই তোমাকে ওর খুব
কাছে যেতে মানা করেছিলাম!

404
00:39:18,740 --> 00:39:23,210
এটা তোমাদের দুজনের জন্যই কঠিন 
হয়ে দাঁড়াবে। নিজের কাজে ফিরে যাও।

405
00:39:23,440 --> 00:39:25,910
সমন্বয়ের জন্য তোমার সাথে
সার্জেন্ট সাদেককে দিলাম।

406
00:39:26,060 --> 00:39:28,380
তোমার অনুপস্থিতে, ও
তোমার কাজগুলো করেছে।

407
00:39:28,570 --> 00:39:31,660
আয়ার কাজ বাদ দিয়ে 
নিজের কাজ সামলাও।

408
00:39:31,810 --> 00:39:34,270
জ্বি, কমান্ডার।
- আর হ্যাঁ, সুলেমান।

409
00:39:35,400 --> 00:39:39,050
তোমার সাহসিকতার সাধুবাদ জানাই।
কুনু রিতে শত্রুবাহিনী সংখ্যায় অনেক ছিল।

410
00:39:39,200 --> 00:39:42,830
আমরা অনেক ত্যাগ শিকার করেছি,
কিন্তু আমরা চীনাদের প্রবেশ করতে দিতে পারি না।

411
00:39:42,980 --> 00:39:46,030
সৈন্যবাহিনীর সবাইকে ধন্যবাদ, 
তারা তাদের সততা বজায় রেখেছে।

412
00:39:46,180 --> 00:39:51,940
আর এই কারণেই, দক্ষিণ কোরিয়া আমাদের
বীরদের মেডেল দিয়ে পুরষ্কৃত করতে চেয়েছে।

413
00:39:52,210 --> 00:39:54,880
তুমিও তৈরি হও।
আর বেরিয়ে পড়ো।

414
00:39:55,560 --> 00:39:59,920
কিন্তু বাচ্চাকে সাদেকের কাছে রেখে যেয়ো,
যাতে ও তোমার পায়ের কাছে ঘুরঘুর না করতে পারে। 

415
00:40:00,980 --> 00:40:03,050
ঠিক আছে।

416
00:40:04,770 --> 00:40:07,270
মন খারাপ করবেন না।
পরিবার না পেলেও কোনো সমস্যা নেই। 

417
00:40:07,420 --> 00:40:11,260
আমরাই ওর পরিবার হবো।
আমরাই আয়লার খেয়াল রাখব।

418
00:40:11,410 --> 00:40:14,460
এমনকি আমি তো ওর জন্য সোয়েটারও বানিয়ে ফেলেছি।
- তুমি বানিয়েছ?

419
00:40:16,350 --> 00:40:20,620
- কাপড় কোথায় পেলে? 
- আপনি যে কম্বলে জড়িয়ে ওকে এনেছিলেন সেটা দিয়ে।

420
00:40:20,770 --> 00:40:23,190
জানি কীভাবে বানাতে হয়।
আর দেখলাম কোনো পোশাক নেই।

421
00:40:23,340 --> 00:40:26,680
তাই হাতে কাঁচি উঠিয়ে নিলাম 
আর বানিয়ে ফেললাম সোয়েটার।

422
00:40:26,830 --> 00:40:29,000
বলতে গেলে শূন্য থেকেই বানিয়েছ।
- সবাই তাই বলে।

423
00:40:29,150 --> 00:40:33,050
আমার মাথায় সমস্যা আছে ঠিকই, 
কিন্তু আমি অনেক কাজের বান্দা। 

424
00:40:33,200 --> 00:40:35,680
শুধু বলবেন কী লাগবে, 
সামনে হাজির করে দিবো।

425
00:40:35,880 --> 00:40:38,490
ধন্যবাদ।
আয়লা।

426
00:40:41,120 --> 00:40:45,730
দেখো, আমাকে একটা জায়গায় যেতে হবে, 
ততক্ষণ তুমি সাদেক কাক্কুর সাথে থাকবে, ঠিক আছে?

427
00:40:45,910 --> 00:40:48,530
বুঝেছ? থাকো।

428
00:40:53,580 --> 00:40:56,520
আরে, তুমি আমার সাথে 
আসতে পারবে না তো। বুঝেছ?

429
00:40:56,760 --> 00:40:59,050
এখানেই থাকো। এখানে। 

430
00:41:01,120 --> 00:41:05,510
ওহ খোদা। মানা আছে, মানা। 
তোমাকে সাথে নিয়ে যেতে পারব না।

431
00:41:05,730 --> 00:41:08,860
নিষিদ্ধ... মানা আছে।

432
00:41:10,220 --> 00:41:12,270
ওকে নিয়ে যাও।
- কী করিস?

433
00:41:12,420 --> 00:41:14,530
ওকে কী বোঝানোর চেষ্টা করছিস?

434
00:41:14,680 --> 00:41:17,040
মন খারাপ করছে, 
কিন্তু নিয়ে যেতে পারব না।

435
00:41:17,190 --> 00:41:20,980
ডাক্তারের সাথে কথা হয়েছে। 
বয়স চার পাঁচের বেশি হবে না। 

436
00:41:21,130 --> 00:41:24,570
তাই? 
- ঐ ঘটনার ব্যাপারে কথা বলিস না।

437
00:41:24,780 --> 00:41:29,520
চোখের সামনে ওর বাবা-মাকে মেরে ফেলেছে।
এই দুনিয়ায় যা কেউ দেখতে চায়বে না।

438
00:41:50,340 --> 00:41:55,620
মাশাল্লাহ্, মাশাল্লাহ্। আজ তো খুশির দিন। 
আমাকে ক্যামেরাটা দে কিছু ছবি তুলি।

439
00:41:56,050 --> 00:41:58,270
ঠিক বলেছিস।
- আরে, ওদেরকে আমাদের নিয়ে একটু গর্ব করতে দে।

440
00:41:59,280 --> 00:42:01,940
এখানেই তুলবি? 
জানিস কোথায় চাপতে হয়?

441
00:42:02,120 --> 00:42:04,750
সৌন্দর্যের ব্যাপার আছে, মাম্মা।

442
00:42:05,540 --> 00:42:08,400
একটা হাসি দে! বেশ।

443
00:42:10,510 --> 00:42:12,540
মাথাটা উঁচু কর।

444
00:42:12,870 --> 00:42:14,880
আমরা দেখেছি, কুনু রিতে যা হয়েছে...

445
00:42:15,030 --> 00:42:19,990
এখন থেকে, আমরা রক্তের সম্পর্ক দিয়ে যুক্ত শুধু 
আমেরিকাদের সাথেই না তুর্কিদের সাথেও।

446
00:42:20,140 --> 00:42:23,900
তুর্কিরা সাহসিকতার পরিচয় দিয়েছে।
- ধন্যবাদ, স্যার।

447
00:42:24,400 --> 00:42:28,380
"যদি আমাদের জীবনের বিসর্জন দিতেই হয়... 
সেটা দিবো আমাদের মাতৃভূমির নামে"

448
00:42:28,530 --> 00:42:33,160
- ইতিহাস আমাদের বীরদের কখনো ভুলবে না।
- এতদিন আমরা সেই বিসর্জন একাই দিয়েছিলাম...

449
00:42:34,130 --> 00:42:39,400
কিন্তু এবার তোমরা 
আমাদের পাশে দাঁড়িয়েছ...

450
00:42:40,350 --> 00:42:44,350
আমরা তা কখনো ভুলব না।

451
00:42:49,270 --> 00:42:52,880
সোলজার, তোমার সেবার জন্য ধন্যবাদ।

452
00:42:53,960 --> 00:42:57,350
সোলজার, আমরা জেনারেল 
বিয়ং সুনের সাথেও কথা বলেছি।

453
00:42:57,970 --> 00:43:02,070
যেমনটা বলেছিলাম, এখন থেকে আমরা সবাই
একই পরিবারের তাতে কোনো সন্দেহ নেই,

454
00:43:02,220 --> 00:43:04,490
ও তোমার কাছে সুস্থ ও ভালো থাকবে,

455
00:43:04,640 --> 00:43:07,810
যতদিন না ওর পরিবার পাওয়া যাচ্ছে।

456
00:43:08,140 --> 00:43:13,220
বলছেন, আয়লা আমাদের কাছে থাকবে ওর পরিবার না পাওয়া পর্যন্ত।
- আবেগের ভাষা বুঝি, অনুবাদের প্রয়োজন নেই।

457
00:43:32,670 --> 00:43:36,560
"যেমনটা দেখতে পাচ্ছো, আমি একদম ঠিক আছি, 
মেডেল আর প্রশংসা পরিষ্কার বোঝা যাচ্ছে।"

458
00:43:36,710 --> 00:43:42,650
"যুদ্ধের মাঝে এই ছোট্ট মেয়েটা আমাদের
অন্ধকার দুনিয়ায় আশার আলো জাগিয়েছে।"

459
00:43:45,210 --> 00:43:49,700
এ তো ভালো খবর। 
তুই মন খারাপ কেন করছিস? একটু হাস।

460
00:43:50,850 --> 00:43:56,410
জানি না, ইযলি। আমার ভয় হচ্ছে 
ওর কিছু হয়ে না যায়।

461
00:43:56,980 --> 00:44:01,700
এই ছোট বাচ্চার জন্য ও নিজের জীবনের ঝুঁকি 
নিয়েছে, আর যদি ওর কিছু হয়ে যেত?

462
00:44:07,860 --> 00:44:11,900
"জানুয়ারি, ১৯৫১"

463
00:44:25,860 --> 00:44:30,400
সুলেমান, এটা বাসা থেকে পাঠিয়েছে। 
আমার স্ত্রীকে বলেছিলাম। সে ই এসব জোগাড় করেছে।

464
00:44:30,550 --> 00:44:35,710
আমাদের মেয়ে আয়লা কেমন আছে? 
- ধন্যবাদ। ভালো আছে।

465
00:45:09,650 --> 00:45:13,920
৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১...

466
00:45:14,070 --> 00:45:19,540
১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮

467
00:45:20,870 --> 00:45:23,510
- এই তো দিয়েছি।

468
00:45:24,160 --> 00:45:26,870
সাবধানে, এখানে একটা বাচ্চাও আছে।
- মার, মার।

469
00:45:27,020 --> 00:45:32,540
- বড় করে মুখ খোলো। 

470
00:45:32,780 --> 00:45:37,030
আরেকটু, আরেকটু। 
সাবাশ, আয়লা।

471
00:45:37,590 --> 00:45:42,130
জানো আমার নাম কী? 
আমি সুলেমান।

472
00:45:42,870 --> 00:45:48,640
তোমার নাম কী? 
কথা বলছ না কেন, কিছু তো বলো?

473
00:45:50,150 --> 00:45:53,260
এভাবে চলতে থাকলে, 
আমরা তো আর দুধ পাবো না।

474
00:46:47,620 --> 00:46:49,780
শুভ রাত্রি। 

475
00:46:54,350 --> 00:46:57,600
আমাদের সাথে ঘুমাতে পারবে না।
তোমাকে এখানে ঘুমাতে হবে।

476
00:46:58,630 --> 00:47:04,770
এটা তোমার জায়গা।
এখন ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঘুমাও।

477
00:47:16,670 --> 00:47:18,740
সাবধান।
আয়লাকে যেতে দাও।

478
00:47:30,530 --> 00:47:34,960
৪ আল্লাহ্‌। ৫ আল্লাহ্‌। ৬ আল্লাহ্‌।

479
00:47:36,180 --> 00:47:39,790
এক, দুই, তিন, চার।

480
00:47:40,340 --> 00:47:46,840
এক, দুই, তিন, চার।

481
00:48:40,980 --> 00:48:44,880
"মার্চ, ১৯৫১"

482
00:48:45,150 --> 00:48:49,850
৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮...

483
00:48:51,160 --> 00:48:54,660
৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩... 
- ৫৪!

484
00:48:59,150 --> 00:49:01,380
সাবধান! 
- জ্বী, কমান্ডার!

485
00:49:01,530 --> 00:49:03,670
ও সত্যিই কথা বলছে!

486
00:49:04,820 --> 00:49:07,650
দেখতে হবে না কে শিখিয়েছে।

487
00:49:10,350 --> 00:49:15,400
বায়ে মুড়। আরো একবার।

488
00:49:16,730 --> 00:49:18,830
বায়ে মুড়।
- বিশ্রাম!

489
00:49:18,980 --> 00:49:21,110
বিশ্রাম! 
- বিশ্রাম!

490
00:49:25,410 --> 00:49:27,480
বিশ্রাম! 
- বিশ্রাম!

491
00:49:27,630 --> 00:49:30,770
প্লিজ আমাকে কাঁদার অনুমিত দেন।

492
00:49:31,510 --> 00:49:37,100
হাসো।
- ডানদিক থেকে সবাই হাসা শুরু করো। হাসো।

493
00:49:42,310 --> 00:49:44,990
তো ও কোরিয়ান পড়তে পারে, তাই না?

494
00:49:45,250 --> 00:49:47,730
যখন ও কথা বলছিল, ওকে একটা বই 
দিয়েছিলাম আর সেটা পড়ে শুনিয়েছিলাম।

495
00:49:47,880 --> 00:49:49,910
কিন্তু নিজের নাম লিখতে পারে না।

496
00:49:50,060 --> 00:49:53,320
ও ভাবে ওর নাম আয়লা।
জানি না, কী করব।

497
00:49:53,550 --> 00:49:56,030
একবার শিখে গেলে,
ওকে আর শুনে বুঝতে হবে না। 

498
00:49:56,470 --> 00:50:02,310
ওকে ঠিকমতো তুর্কি শিখতে দাও।
বন্ধুরা পাঠিয়েছে। আয়লা, দেখো।

499
00:50:35,620 --> 00:50:38,900
কী এসব, আমাদের 
"মাই ডটার" দেখাচ্ছে?

500
00:51:05,260 --> 00:51:11,380
মা নেই। ভাই নেই।

501
00:51:14,580 --> 00:51:16,900
বাবা।

502
00:51:24,650 --> 00:51:27,480
আমার আম্মু।
- বাবা।

503
00:51:47,380 --> 00:51:53,210
"এপ্রিল, ১৯৫১"

504
00:51:56,590 --> 00:51:58,670
ঘুম। শুয়া।

505
00:51:59,520 --> 00:52:01,850
এই ছুটির দিনটা হাঁটতে 
যাওয়ার জন্য উপযুক্ত।

506
00:52:03,090 --> 00:52:05,430
শুনলাম আমরা টোকিও 
যেতে পারি, কিন্তু...

507
00:52:05,580 --> 00:52:07,590
তোমাকে বলতাম, 
কিন্তু... সারপ্রাইজ ছিল।

508
00:52:07,740 --> 00:52:10,590
আয়লা, চলো বইটা শেষ করে ফেলো।
- সাঁতার, চোখ।

509
00:52:10,740 --> 00:52:14,200
সাঁতার, চোখ, সাইকেল।

510
00:52:14,350 --> 00:52:17,920
সাইকেল। আমার আম্মু সাইকেল শব্দটা 
শিখে গেছে। আমার আম্মুটা অনেক বুদ্ধিমতী। 

511
00:52:18,070 --> 00:52:20,080
সাইকেল।
- হ্যাঁ, সাইকেল।

512
00:52:20,230 --> 00:52:22,400
- চলো।
- কোথায়, সোনা? কি হলো?

513
00:52:22,550 --> 00:52:28,680
ঠিক আছে যাচ্ছি। কোথায়? 
আচ্ছা। যাচ্ছি, যাচ্ছি।

514
00:52:34,510 --> 00:52:37,880
সাইকেল।
- হ্যাঁ, সাইকেল। 

515
00:52:38,120 --> 00:52:41,460
কিন্তু এটা কার, সোনা? কোথায় পেলে? 
- সাদেক কাক্কুর।

516
00:52:42,440 --> 00:52:47,500
বেশ। এখন যাও, খেলো। 
আমার একটু কাজ আছে, ঠিক আছে?

517
00:52:49,010 --> 00:52:52,460
- এটা কী? চলে? 
- সার্জেন্ট, এটা আমার দুর্বলতা। 

518
00:52:52,620 --> 00:52:54,910
এটাকে খুলে আবার লাগাতে হবে।

519
00:52:55,210 --> 00:52:57,390
কিন্তু পার্টস কোত্থেকে পেলে? 
- লোকাল মার্কেট থেকে।

520
00:52:57,540 --> 00:52:59,590
ওদের সাথে যোগাযোগ
করা তো নিষিদ্ধ। 

521
00:52:59,740 --> 00:53:01,810
এগুলো কিনার জন্য ওদের কী দিয়েছিলে?

522
00:53:01,960 --> 00:53:05,240
কী বলছেন?
ওদের জমানো টাকাগুলো দিয়েছিলাম।

523
00:53:05,390 --> 00:53:08,630
তার উপর, এগুলো পুরানো 
আর অপ্রয়োজনীয় জিনিস।

524
00:53:09,180 --> 00:53:13,460
তো কী করবে এটার? 
তুমি কি ভাবছ তোমাকে এর অনুমতি দিবে?

525
00:53:13,700 --> 00:53:18,110
সার্জেন্ট, আমরা এটা বিক্রি করব।
আর তা দিয়ে আয়লার জন্য নতুন কাপড় কিনব, ভালো হবে না?

526
00:53:18,440 --> 00:53:21,910
এখানে কালোবাজারি পণ্য নিয়ে কারবার করছ
আর চায়ছ সুলেমান যেন আইনগত কোনো ব্যবস্থা না নেয়।

527
00:53:22,160 --> 00:53:24,210
তুমি আয়লাকে ব্যবহার করছ।
তাই নয় কি?

528
00:53:24,360 --> 00:53:27,360
খেলটা ভালোই খেলেছে।
- না, এসব কী বলছেন?

529
00:53:27,730 --> 00:53:30,360
আর ও গুলো?
- না সার্জেন্ট। 

530
00:53:30,710 --> 00:53:33,530
ওগুলোর জন্য ওদের একটা 
স্টোভ ঠিক করে দিয়েছিলাম।

531
00:53:33,680 --> 00:53:37,390
কিন্তু কোটটা আমি নিজ হাতে বানিয়েছি
যাতে বাচ্চাকে ঠান্ডা না লাগে।

532
00:53:37,540 --> 00:53:43,100
বিদেশে আমার একটা বোন আছে।
আশা করি আপনি বুঝবেন, লেফটেনেন্ট।

533
00:53:43,250 --> 00:53:45,550
আমরা মানুষ হিসেবে 
অতটাও খারাপ নই।

534
00:53:46,220 --> 00:53:48,690
সাদেক, মোটরসাইকেলটা 
ঠিক করে সেটার ব্যবস্থা নাও।

535
00:53:48,840 --> 00:53:53,200
ততক্ষণ আমি আর কিছু বলব না, কিন্তু সে যদি 
আবার এমন করে, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।

536
00:53:54,920 --> 00:53:58,010
- ভালো করে খাও।
- আমরা এখানে ভালোই আছি।

537
00:53:58,540 --> 00:54:01,590
আর ঐদিকে প্রতিদিন সৈনিক মরছে।
- আমাদের শেষটাও হয়তো এমন হবে।

538
00:54:01,740 --> 00:54:05,240
আমরা কি এখান থেকে জীবিত ফিরতে পারব? 
- ভয় পেয়ে লাভ নেই।

539
00:54:05,390 --> 00:54:08,260
সুলেমান পর্যন্ত নিজের রক্ষা 
করতে পারেনি। ভাব তাহলে।

540
00:54:08,480 --> 00:54:12,210
মহান সুলেমান। 
সে ও বাঁচতে পারেনি।

541
00:54:18,220 --> 00:54:21,480
কমান্ডার, তুমি খুব জলদি 
মানুষকে বিচার করে ফেলো।

542
00:54:21,720 --> 00:54:25,880
আমি ইতিমধ্যেই ভুল করে ফেলেছি, সুলেমান।
- মনে কিছু নিয়ো না।

543
00:54:26,830 --> 00:54:31,530
আম্মু, আয়লা। 
কাঁদছ কেন? কি হয়েছে?

544
00:54:32,370 --> 00:54:36,850
ওরা বলছিল তুমি মরে গেছো। তুমি মরে গেছিলে? 
- কে বলল এসব?

545
00:54:38,090 --> 00:54:41,320
সুলেমান পর্যন্ত বাঁচতে পারেনি।

546
00:54:41,470 --> 00:54:45,020
ওরা কী বলছে? 
- সুলেমান পর্যন্ত বাঁচতে পারেনি। আরে!

547
00:54:45,910 --> 00:54:48,510
এই সুলেমান আমি না। 
এটা অন্য সুলেমান।

548
00:54:48,660 --> 00:54:51,780
- এটা রূপকথা, আয়লা।
- আমি না, অন্য সুলেমান।

549
00:54:51,930 --> 00:54:53,950
এটা হলো সুলতান সুলেমান।

550
00:54:54,190 --> 00:54:57,890
সত্যি বলছ তো? মরবে না তো? 
- না বাবু, আমার কিচ্ছু হবে না।

551
00:54:58,040 --> 00:55:00,530
এই জন্য কাঁদছিল?

552
00:55:00,690 --> 00:55:03,970
ছুটির দিনে আয়লাকে 
কোন পার্টিতে নিয়ে যাও।

553
00:55:04,120 --> 00:55:06,410
আমরা আয়লার মুড ভালো করব।

554
00:55:06,560 --> 00:55:09,740
আর লেফটেনেন্ট মেসুত আমার 
সাথে যা খুশি করতে পারে।

555
00:55:09,890 --> 00:55:13,040
না, তোমার সাথে 
ছুটির দিনে লাগব না। 

556
00:55:16,500 --> 00:55:20,580
"টোকিও, জাপান" 
"২৩ এপ্রিল, ১৯৫১"

557
00:57:45,110 --> 00:57:47,300
আজ তোমাকে দেখছিলাম।

558
00:57:51,470 --> 00:57:54,490
এই পাখিটাকে নিজের কাছে 
নিয়ে তাকে সুস্থ করেছ। 

559
00:57:54,640 --> 00:57:57,030
আর তারপর তাকে 
মুক্ত করে দিলে।

560
00:57:59,610 --> 00:58:04,310
আমরা এখানে আর কয়েকটা দিনই আছি।
ওকে ছেড়ে কীভাবে যাবে?

561
00:58:06,880 --> 00:58:09,340
আর আমাদের ছাড়াই বা
ও থাকবে কীভাবে?

562
00:58:28,050 --> 00:58:30,190
ব্যাগগুলো ওঠাও।
- স্বাগতম, কমান্ডার। 

563
00:58:34,400 --> 00:58:38,410
আমরা আয়লার জন্য একটা পরিবার খুঁজে পেয়েছি।

564
00:58:45,680 --> 00:58:49,770
স্থানীয় কিছু লোকজন ওকে দেখেছে।
- যাদের কাছ থেকে তুমি জিনিস কিনেছিলে তাদের মধ্যে?

565
00:58:49,920 --> 00:58:53,780
হ্যাঁ, তাদেরই একজন এসে বলল 
ওদের পরিবার আয়লাকে নিতে চায়।

566
00:58:53,940 --> 00:58:57,650
তারা এই চিঠিটা পাঠিয়েছে যে, 
তারা স্বেচ্ছায় বাচ্চা দত্তক নিতে চায়।

567
00:59:03,440 --> 00:59:05,440
আমি ওদের সাথে দেখা 
করতে যাবো কিন্তু একা।

568
00:59:05,690 --> 00:59:08,960
একা যাবেন না, কমপক্ষে আমাকে সাথে নিয়ে চলুন।
আপনি তো ওদের ভাষাও বুঝেন না।

569
00:59:09,110 --> 00:59:13,500
না, তুমি আয়লার খেয়াল রেখো।
আলী বুঝবে না।

570
00:59:17,390 --> 00:59:21,510
আয়লা, আমার সোনা। 
এটাই কী লিখা আছে পড়ো তো, মা।

571
00:59:23,170 --> 00:59:26,430
কিন্তু আমায় কথা দাও আজ রাতে
একদম ভালো মেয়ে হয়ে থাকবে।

572
00:59:26,580 --> 00:59:28,660
আলীর সাথেই থাকবে।

573
00:59:28,810 --> 00:59:31,460
আমার কিছু কাজ আছে।
জলদি চলে আসব, ঠিক আছে?

574
00:59:31,610 --> 00:59:33,930
আচ্ছা।
- এই তো আমার সোনা মা।

575
00:59:34,220 --> 00:59:36,720
আচ্ছা এবার পড়ো কী লিখা আছে।

576
01:00:12,420 --> 01:00:14,460
হ্যালো।

577
01:00:26,630 --> 01:00:31,780
কমান্ডার, আমার কিছু বলার আছে,
কিন্তু প্লিজ কিছু করবে না।

578
01:00:35,380 --> 01:00:37,430
সু...সু...সু...

579
01:00:37,580 --> 01:00:40,070
সুলেমান ও আলীকে ফোন করো।
- জ্বী, স্যার।

580
01:00:40,220 --> 01:00:43,230
ওকে যেতে দিলে কী করে? 
তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে?

581
01:00:43,380 --> 01:00:45,930
কোথায় গেছে সেটাও জানি না।
- উনাকে যেতে মানা করেছিলাম।

582
01:00:46,080 --> 01:00:49,030
আমাকে তখনই বললে না কেন?
যদি ওর কিছু হয়ে যায় তখন?

583
01:00:49,180 --> 01:00:52,610
উনাকে বারণ করেছিলাম, 
কিন্তু শুনেন নি।

584
01:00:52,770 --> 01:00:54,840
কী করব এবার? 
- চলেন, যায়।

585
01:00:54,990 --> 01:00:59,940
কোথায়? ওকে কোথায় খুঁজব?
- আমি জানি।

586
01:01:02,120 --> 01:01:04,590
একটা জিপের ব্যবস্থা করতে পারবে? 
- না।

587
01:01:05,360 --> 01:01:07,730
তবে একটা উপায় আছে, কিন্তু...

588
01:01:11,530 --> 01:01:14,420
সার্জেন্ট সুলেমান দেখলে, 
আমাকে মেরেই ফেলবেন।

589
01:01:17,320 --> 01:01:20,780
এটাই করে যাওয়া কি ঠিক হবে? 
- আমি কিন্তু মাইন্ড করব।

590
01:01:26,280 --> 01:01:30,770
একদিন স্বপ্ন দেখেছিলাম সাইকেলে করে
পুরো দুনিয়া ঘুরবার, আর আজ দেখো।

591
01:01:31,530 --> 01:01:33,960
একদম নড়বি না, হারামির বাচ্চা। 
- আমাকে ছাড়ো।

592
01:01:35,670 --> 01:01:40,090
ঐ আমেরিকানগুলো কোথায়? বল? 
- শালা হারামির বাচ্চা!

593
01:01:41,580 --> 01:01:43,830
তোদের অংশে কতজন সেনা আছে, বল?

594
01:01:43,980 --> 01:01:48,460
তোমরা কী বলছ বুঝতে পারছি না। আমাকে ছেড়ে দাও।
- বল!

595
01:01:55,110 --> 01:01:59,830
নড়বি না! একদম নড়বি না!

596
01:02:00,360 --> 01:02:02,450
একদম নড়বি না!

597
01:02:03,320 --> 01:02:06,840
আমাদের লোককে ছেড়ে দে! 
- আমাদের লোক বাইরেই আছে।

598
01:02:07,370 --> 01:02:11,050
আমাদের লোককে ছেড়ে দে! 

599
01:02:15,310 --> 01:02:18,250
নাহলে তোদের সবাইকে লাশে পরিণত করব। 
চলে আয়, সুলেমান।

600
01:02:18,520 --> 01:02:22,390
চল। সাদেক, গিয়ে মোটরসাইকেল স্টার্ট করো। 
সাদেক, জলদি!

601
01:02:22,860 --> 01:02:26,760
মোটরসাইকেল ঠিক করে ফেলেছে? 
- ভাই, এখান থেকে চল।

602
01:02:31,260 --> 01:02:33,980
ওদের কী বলেছিলি? 
- বলেছি বাইরে আমাদের লোক আছে।

603
01:02:34,130 --> 01:02:37,920
যদি আমাদের লোককে না ছড়িস, সব ক'টাকে কচু কাটা করে কাটব।
- কোরিয়ান কোত্থেকে শিখলি?

604
01:02:38,070 --> 01:02:41,220
আয়লা তাদের ভাষায় আমাকে 
লাইনগুলো শিখিয়ে দিয়েছিল। পালা।

605
01:02:41,370 --> 01:02:44,940
সাদেক, কই তুমি? জলদি, নাহলে
ওরা আমাদের গা*** মেরে দিবে।

606
01:02:48,060 --> 01:02:50,210
জলদি!

607
01:02:53,340 --> 01:02:56,850
- এই তো আমার পাগলা ঘোড়া ছুটেছে! 
- ওখানে কেন গিয়েছিলি?

608
01:02:57,310 --> 01:03:01,390
ভেবেছিলাম মেয়েটার পরিবার।
কিন্তু আমি তো আর জানতাম না যে ওরা শত্রুপক্ষ। 

609
01:03:02,100 --> 01:03:05,160
জলদি! জলদি!

610
01:03:05,410 --> 01:03:09,380
তো কেমন লাগলো মোটরসাইকেল? 
- এটা মোটরসাইকেল?

611
01:03:10,620 --> 01:03:12,640
তুমি এর উত্তর দিবে।

612
01:03:12,790 --> 01:03:17,010
বাকিগুলো কই, লেফটেনেন্ট? 
- দেখ, কোন ধরনের ইঞ্জিন!

613
01:03:17,160 --> 01:03:20,600
সার্জেন্ট সুলেমানের শরীরটা ভালো না, কমান্ডার।

614
01:03:21,150 --> 01:03:24,580
মাফ করবেন, কিন্তু অবশ্যই 
কিছু একটা হয়েছে।

615
01:03:25,250 --> 01:03:27,610
উপর থেকে নিচ পর্যন্ত...

616
01:03:28,530 --> 01:03:32,290
আলী কোথায়? আর ঐ...

617
01:03:39,420 --> 01:03:43,930
বের হবে না? 
ভেতরে আছে? বুঝেছি।

618
01:03:47,230 --> 01:03:49,540
সরি, কমান্ডার। 

619
01:03:51,300 --> 01:03:54,330
মার্লিন আসবে কাল।
- কে?

620
01:03:55,430 --> 01:03:57,790
ও তোমাদের জন্য কিছু গান গায়বে।

621
01:03:57,940 --> 01:04:00,510
কর্নেল জানতে পেরেছে যে 
তোমরা ওর অনেক বড় ভক্ত।

622
01:04:00,800 --> 01:04:05,540
কিন্তু দুর্ভাগ্যবশত, আলীর একটা জরুরি
কাজ আছে, ও যেতে পারবে না।

623
01:04:06,140 --> 01:04:08,780
কী আর করার।
গুড লাক।

624
01:04:10,540 --> 01:04:14,330
মার্লিন কে? 
- আপুমণি।

625
01:04:14,920 --> 01:04:17,210
তোমরা করছিলেটা কী?

626
01:04:18,210 --> 01:04:20,940
ছাড়, আমাকে যেতে দে! 
ঐ মেয়েটাকে না দেখতে পেলে, আমি মরেই যাবো!

627
01:04:21,090 --> 01:04:23,400
এর চেয়ে মিলিটারির 
চাকরী ছেড়ে দিবো!

628
01:04:23,580 --> 01:04:25,640
ধর ওকে! 
- সুলেমান, কী বলছিস তুই?

629
01:04:25,790 --> 01:04:29,820
এই দিনটার আমি কত অপেক্ষা করেছি।
- টেনশন নিচ্ছিস কেন? এখানে ও দুদিন থাকবে।

630
01:04:30,080 --> 01:04:33,210
তুই নাক গলাবি না, সুলেমান। 
- ঠিক আছে, গলাবো না। ছেড়ে দে।

631
01:04:33,360 --> 01:04:36,570
যে মালটা আমাকে ফাঁসিয়েছে
পেলে একদম জানে মেরে ফেলব।

632
01:04:36,760 --> 01:04:38,850
যদি ওর সাথে আজ সাক্ষাৎটা হতো,

633
01:04:39,000 --> 01:04:42,200
কাল ওকে আমার মনে কথাটা বলতাম,
আর দুজন দুজনের কাছে চলে আসতাম।

634
01:04:42,350 --> 01:04:45,930
তো তুই আমার ব্যাপারে নাক গলাচ্ছিলি কেন? 
- কে তোর ব্যাপারে নাক গলিয়েছে?

635
01:04:46,080 --> 01:04:48,540
কাল তুই জ্ঞান দিচ্ছিলি না, 
ওখানে যাওয়ার জন্য।

636
01:04:48,690 --> 01:04:51,510
তুই কি চাস, তোকে কোনো শাস্তি দেক? 
- সুলেমান ঠিক বলছে।

637
01:04:51,690 --> 01:04:54,830
শুনো, আমরা আজ আয়লার 
সাথে ওখানে যাবো। কথা দিচ্ছি,

638
01:04:55,490 --> 01:05:00,170
কথা দিচ্ছি, ও নিজের হাতে 
তোমাকে অটোগ্রাফ দিবে।

639
01:05:00,410 --> 01:05:05,360
আর সাথে কিসও দিবে।
- এটা কী? নতুন নাকি?

640
01:05:05,680 --> 01:05:11,050
হ্যাঁ।
- ওদেরকে এগুলো ও পাঠিয়েছে?

641
01:05:11,200 --> 01:05:16,990
হ্যাঁ।
- ও কি আমার জন্যও এমন একটা সাইন করবে?

642
01:05:17,190 --> 01:05:19,230
অবশ্যই, পারসোনালি তোমার জন্য করবে।

643
01:05:19,410 --> 01:05:22,600
সাথে লিখবে, "প্রিয় আলী, তোমার প্রতি ভালোবাসা রইল।"
আর কাল আমরা আবার যাবো।

644
01:05:22,750 --> 01:05:27,070
গিয়ে তখন বলবে, "আমিই সেই আলী।"
আমি তোমার অনুবাদক হবো। কি, চাও না?

645
01:05:27,220 --> 01:05:29,400
কালকে? 
- কালকে।

646
01:05:33,070 --> 01:05:35,220
কথা দিচ্ছো? 
- বললাম তো, দিচ্ছি।

647
01:05:35,370 --> 01:05:37,820
কথা দিচ্ছিস, সুলেমান? 
- কথা দিচ্ছি, বন্ধু।

648
01:05:37,970 --> 01:05:41,120
অবশ্যই, কথা দিচ্ছি।
কথা দিচ্ছো না, আম্মু?

649
01:06:06,890 --> 01:06:09,130
অটোগ্রাফ পাওয়া অনেক মুশকিল।

650
01:06:09,280 --> 01:06:12,060
আমরা তো কথা দিয়ে ফেলেছি, এবার কী করবে? 
- জানি না।

651
01:06:15,390 --> 01:06:18,860
যদি খালি হাতে যাই, আলী আর কোনো দিন 
আমার সাথে কথা বলবে না।

652
01:06:19,030 --> 01:06:23,390
মরে যাবো স্বীকার, তবু খালি হাতে 
ফিরতে পারব না। আমি গেলাম, কমান্ডার।

653
01:06:44,070 --> 01:06:47,990
দেখি।

654
01:07:05,240 --> 01:07:07,940
আম্মু, ওকে হাত দেখাও। 

655
01:07:11,620 --> 01:07:13,900
ও তোমার দিকে দেখছে।

656
01:07:15,370 --> 01:07:18,610
- এখানে আসো, বাবু।
- আলীর ব্যাপারে বলতে ভুলো না।

657
01:07:18,860 --> 01:07:21,490
আলী। আলীর ব্যাপারে 
বলতে ভুলো না।

658
01:07:24,190 --> 01:07:27,170
হ্যালো, এইটা কী?

659
01:07:28,300 --> 01:07:33,530
আমাকে এটাই সাইন করাতে চাও?
আ? কার জন্য?

660
01:07:34,150 --> 01:07:36,550
বলো, সোনা।
- কার জন্য?

661
01:07:37,590 --> 01:07:39,660
আলী।
- এইতো, সাবাশ।

662
01:07:39,810 --> 01:07:44,750
আলী? ঠিক আছে।
আলীর জন্য।

663
01:07:55,970 --> 01:07:59,360
এইটা আলীর জন্য।

664
01:08:01,040 --> 01:08:03,380
তুমি কি চাও, 
এটাই একটা কিস করি?

665
01:08:18,140 --> 01:08:20,200
আমার জন্য অপেক্ষা কোরো।

666
01:08:22,910 --> 01:08:25,050
মিউজিক, প্লিজ। 

667
01:08:40,730 --> 01:08:42,920
সুলেমান...

668
01:08:58,170 --> 01:09:02,130
কমান্ডার, কমান্ডার!
কমান্ডার! কমান্ডার!

669
01:09:03,480 --> 01:09:06,690
কমান্ডার, কমান্ডার!
সাহায্য জন্য কেউ আসো!

670
01:09:32,740 --> 01:09:37,030
কেঁদো না। আমি তোমাকে 
কক্ষনো ছেড়ে যাবো না।

671
01:10:04,230 --> 01:10:08,870
"জুলাই, ১৯৫১"

672
01:10:24,510 --> 01:10:29,630
বন্ধুরা, আমরা কোরিয়ার 
মাটিতে একবছর ধরে আছি।

673
01:10:30,590 --> 01:10:34,990
আমাদের সঙ্গীরা শহীদ হয়েছে।
তাদের আত্মা যেন শান্তি পায়।

674
01:10:36,140 --> 01:10:39,430
কিন্তু এবার সময় হয়েছে বাড়ি ফেরার।

675
01:10:40,480 --> 01:10:46,840
নতুন ইউনিট ধাপে ধাপে 
আমাদের জায়গাটা নিয়ে নিবে।

676
01:10:47,290 --> 01:10:51,100
ধন্যবাদ। তোমাদের জন্য শুভ কামনা রইল।

677
01:10:51,250 --> 01:10:55,200
ধন্যবাদ। 
- আয়লা, খাও।

678
01:10:55,560 --> 01:10:58,150
দেখো, খাবার নিয়ে আর 
খেলা করতে হবে না।

679
01:10:58,310 --> 01:11:01,770
দ্বিতীয় ইউনিট আসবে? 
- হ্যাঁ, তারা আমাদের জায়গা নিবে।

680
01:11:01,920 --> 01:11:06,790
আমরা ফিরে যাচ্ছি। প্রথমে সৈনিকরা, 
তারপর অফিসার, আর সবশেষে আমরা।

681
01:11:07,630 --> 01:11:10,920
তোমাদের জন্য আমি সত্যিই অনেক খুশি।
আমি এখানে ভলান্টিয়ার হিসেবে থাকব।

682
01:11:11,230 --> 01:11:13,840
আমিও হয়তো অল্প কিছু দিন
পরে ফিরে যাবো।

683
01:11:15,910 --> 01:11:19,250
সুলেমান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে 
একটু তাড়াহুড়ো করে ফেলছ না?

684
01:11:22,860 --> 01:11:25,510
প্রিয়তম, আমরা আবারো 
জায়গা পরিবর্তন করেছি।

685
01:11:25,660 --> 01:11:27,860
এবার আমরা একটা
পুরানো স্কুলে আছি। 

686
01:11:28,010 --> 01:11:32,480
তুমি চিঠিতে ঠিকানাটা লিখেছিলে।
হয়তো তুমিও খবরটা পেয়ে গেছো।

687
01:11:32,670 --> 01:11:35,080
রেডিওতে প্রতিটা দিন
খবর ও গান শুনি। 

688
01:11:35,230 --> 01:11:38,070
যা আমার কাছে 
আলীর স্মৃতি হয়ে রয়েছে।

689
01:11:38,310 --> 01:11:40,530
সবসময় তোমার কথা ভাবি।

690
01:11:43,180 --> 01:11:45,730
মাত্র আর কয়েকটা দিন ধৈর্য ধরো।

691
01:11:50,640 --> 01:11:53,480
আমার জন্য দোয়া কোরো, কমান্ডার।
- বুকে আয়।

692
01:11:57,480 --> 01:11:59,950
এটা তোমার জন্য।
- ধন্যবাদ। 

693
01:12:01,610 --> 01:12:07,950
আয়লা।
আমার সো...না... পাখি।

694
01:12:10,420 --> 01:12:14,090
- ভালো থেকো, বিদায়।
- ওরে সোনা রে।

695
01:12:16,020 --> 01:12:18,100
আমার ময়না পাখি।

696
01:12:35,690 --> 01:12:40,160
জান, আমাদের সাথে থাকা
অফিসারদের বাড়ি পাঠাচ্ছি।

697
01:12:40,310 --> 01:12:43,730
তাদের পরিবর্তে, যারা আসছে 
তাদের কাজগুলো শিখাচ্ছি।

698
01:12:44,290 --> 01:12:47,730
নুরান, আমি এখানে 
আর কয়েকটা দিন থাকব।

699
01:12:49,120 --> 01:12:51,700
আমার জন্য কোনো চিঠি এসেছে? 
- না, কমান্ডার।

700
01:12:52,950 --> 01:12:57,070
ওরা আমাদের কোনো কিছু বলছে না কেন? 
ও আমাদের না বলেই চলে গিয়েছিল।

701
01:12:57,380 --> 01:13:00,370
ঠিক আছে, আমি সেজন্য গর্বিত, 
কিন্তু এবার তো ফিরে আসুক।

702
01:13:00,520 --> 01:13:04,030
তোর ঋণ পরিশোধ কর।
বিয়ে করার সময় হয়েছে।

703
01:13:05,190 --> 01:13:07,990
সবাই বলছিল, ইসকেনদেরুনে
ওর প্রেমিকা আছে।

704
01:13:08,140 --> 01:13:11,010
এখন আমরা শুরু করতে যাচ্ছি
সকলের পছন্দের অনুষ্ঠান "বীরবেলা"।

705
01:13:11,160 --> 01:13:14,040
ইসকেনদেরুনের নুরানের আর্জিতে,

706
01:13:14,320 --> 01:13:19,120
সাদেত অউদেত্রের লেখা সুন্দর 
একটি গান পেশ করতে যাচ্ছি।

707
01:13:19,370 --> 01:13:25,170
স্পেশালি সিনিয়র সার্জেন্ট সুলেমান দিলবিরলিগির জন্য, 
যিনি দক্ষিণ কোরিয়ায় কর্মরত।

708
01:13:25,450 --> 01:13:29,280
তোমায় কতটা মনে পড়ে যদি জানতে...

709
01:13:29,430 --> 01:13:35,060
♪তোমায় কতটা মনে পড়ে♪

710
01:13:35,660 --> 01:13:41,560
♪যদি জানতে...♪

711
01:13:42,530 --> 01:13:48,810
♪তোমায় কতটা মনে পড়ে...♪

712
01:13:49,500 --> 01:13:54,430
♪যদি জানতে...♪

713
01:13:56,250 --> 01:14:00,410
♪কোথায় হারালে♪

714
01:14:01,190 --> 01:14:04,860
♪আর তো ফিরে এলে না♪

715
01:14:05,840 --> 01:14:10,800
♪ও প্রিয়♪

716
01:14:13,740 --> 01:14:17,130
♪কোথায় হারালে♪

717
01:14:17,560 --> 01:14:21,110
♪আর তো ফিরে এলে না♪

718
01:14:21,340 --> 01:14:26,580
♪ও প্রিয়♪

719
01:14:29,610 --> 01:14:33,450
মা, আমি বুঝছি তোর কষ্টের কারণ।

720
01:14:34,400 --> 01:14:36,470
আমি চাই না তুই কোনো 
ব্যর্থ আশা নিয়ে থাকিস।

721
01:14:36,620 --> 01:14:39,970
ওর জীবনে অন্য একজন আছে, 
ও আর কোনোদিন তোর দিকে চেয়ে তাকাবে না।

722
01:14:40,120 --> 01:14:43,430
পুরুষ মানুষেরা শুধু নিজের কথাই ভাবে।
- আমাকে স্বাভাবিক থাকতে দাও, আম্মা।

723
01:14:44,830 --> 01:14:50,110
ও অনেক সরল।
একদম বাচ্চাদের মতো।

724
01:14:52,050 --> 01:14:56,590
খুশি থাকাটা ওর প্রাপ্য।
আর ও ভালো থাকলেই আমি খুশি।

725
01:14:58,530 --> 01:15:01,200
গানটা কী ব্যাপারে, বাবা?

726
01:15:01,350 --> 01:15:03,480
"সময় হয়েছে ফিরে যাওয়ার..." 
- কোথায়?

727
01:15:05,750 --> 01:15:09,250
বাড়ি। আমারো বাড়ি আছে।

728
01:15:09,400 --> 01:15:14,930
- চলে যাবে? 
- তোমাকে ছেড়ে না।

729
01:15:23,430 --> 01:15:25,550
ফিরে যাবে না মানে?

730
01:15:25,700 --> 01:15:28,430
তোমার যা খুশি তাই করতে পারবে না, সুলেমান। 

731
01:15:28,650 --> 01:15:31,140
যেহেতু তুমি একটি সশস্ত্র বাহিনীতে রয়েছ,

732
01:15:31,290 --> 01:15:34,610
তোমাকে অবশ্যই আদেশের পালন করতে হবে।
নাহলে তুমি বহিষ্কৃত হতে পারো।

733
01:15:34,860 --> 01:15:39,110
আমি কী ভাবে বহিষ্কৃত হতে পারি, স্যার?
আমি কথা দিয়েছিলাম জনগণের দায়িত্ব নেওয়ার।

734
01:15:39,260 --> 01:15:42,600
আরে বাবা, সেই কথাই তো বলছি।
বিষয়টা দুঃখের নয় কি?

735
01:15:42,750 --> 01:15:46,180
আর আয়লার কী হবে? ও আমায় ছাড়া একটা মুহূর্তও 
থাকতে পারে না। আমাকে সে বাবা বলে ডাকে।

736
01:15:46,340 --> 01:15:48,390
ওকে কী করে ছাড়তে পারি।

737
01:15:48,540 --> 01:15:52,820
প্লিজ ওকে আমার সাথে নিয়ে যাওয়ার অনুমিত দেন।
- অনেক হয়েছে! এখানেই এই কথোপকথন শেষ!

738
01:15:52,970 --> 01:15:56,990
আয়লা এই দেশের নাগরিক আর ওকে 
এখানেই থাকতে হবে। তুমি এখন যেতে পারো।

739
01:15:57,320 --> 01:16:00,810
এখনো আসতে পারবে না মানে? 
- বলছে সেখানে বাচ্চা আছে...

740
01:16:00,960 --> 01:16:03,680
আর আমি? 
আমার কী হবে?

741
01:16:05,990 --> 01:16:08,480
আমার জন্য কোনো চিঠি আছে? 
- না, কমান্ডার।

742
01:16:12,380 --> 01:16:16,430
সার্জেন্ট সুলেমান। 
কর্নেল আপনার সাথে দেখা করতে চায়। প্লিজ।

743
01:16:18,230 --> 01:16:20,280
চলো।

744
01:16:33,970 --> 01:16:38,130
বিশ্রাম। এই শুক্রবারে 
একটা জাহাজ রওনা দিবে।

745
01:16:38,280 --> 01:16:42,080
উনি তোমাকে ইযমিরে ছেড়ে দিবেন। 
তোমাকে উনার সাথে যেতে হবে।

746
01:16:43,160 --> 01:16:47,190
১০দিন পর আমরাও চলে যাবো।
অন্যরা আমাদের দায়িত্ব গ্রহণ করবে।

747
01:16:47,340 --> 01:16:50,520
এখানে আর থাকতে পারবে না। তৈরি হয়ে নাও। 
- আপনি বুঝছেন না।

748
01:16:50,700 --> 01:16:54,020
আয়লার কী হবে?
- সুওনে একটা বাচ্চাদের আশ্রম আছে।

749
01:16:54,170 --> 01:16:57,740
অনাকারা স্কুল। 
আয়লা ওখানে থাকবে।

750
01:16:57,890 --> 01:17:02,850
বাকি বাচ্চাদের সাথে সে ও ঐ স্কুলে যাবে।
ভদ্রমহিলা সেই স্কুলের পরিচালক।

751
01:17:05,220 --> 01:17:07,590
এটা আয়লার জন্য।
- এটা আয়লার জন্য এনেছে।

752
01:17:07,740 --> 01:17:09,840
আর ইউনিফর্মটা আয়লাকে দিতে বলেছে।

753
01:17:09,990 --> 01:17:15,650
মিস. মিং আমাদের তত্ত্বাবধানে 
থাকা বাচ্চাদের একত্র করেছেন।

754
01:17:15,800 --> 01:17:18,390
ওরা অনেক পরিশ্রমী। 
বাচ্চাদের দেখভালে কোনো ত্রুটি রাখবে না।

755
01:17:18,540 --> 01:17:21,000
এটাই আমাদের আয়লার জন্য 
সবচেয়ে ভালো হবে। 

756
01:17:21,160 --> 01:17:23,950
কী করে আয়লাকে 
এভাবে ছেড়ে যেতে পারি?

757
01:17:24,120 --> 01:17:26,450
ও যেখানে থাকবে সে জায়গাটা দেখতে চাই।

758
01:17:26,600 --> 01:17:29,420
স্যার, চিন্তা করবেন না, 
আমি সাথে থাকব।

759
01:17:29,630 --> 01:17:33,460
এই আদেশের কারণে এখন পর্যন্ত হওয়া 
সকল ভালো কাজকে বৃথায় যেতে দেওয়া যাবে না।

760
01:18:06,720 --> 01:18:11,080
আয়লা, জানো আমরা এখানে কেনো এসেছি? 
এখানে অনেক ভালো ভালো বন্ধু পাবে।

761
01:18:11,230 --> 01:18:14,950
ওদের সাথে দেখা করবে।
যাবে ম্যাডামের সাথে?

762
01:18:17,740 --> 01:18:20,740
কিন্তু আমার সাথে স্কুলে 
যেতে পারবে না, আম্মু।

763
01:18:20,900 --> 01:18:23,750
দেখো, এখানে তোমার মতো আরো অনেক বাবু আছে।
তাদের কোনোকিছুর ভয় নেই।

764
01:18:23,900 --> 01:18:25,920
তুমি কি চাও, সবাই তোমাকে 
ভীতু মনে করুক?

765
01:18:26,150 --> 01:18:29,780
সবাই তখন বলবে, দেখো মেয়েটা
বাবাকে ছাড়া স্কুলেও যেতে পারে না।

766
01:18:32,050 --> 01:18:34,770
ঠিক আছে।
- এই তো।

767
01:18:38,370 --> 01:18:43,630
বাবাকে টাটা দাও।
- যাও

768
01:18:48,540 --> 01:18:51,320
আসছি। চলো, চলো।

769
01:18:54,060 --> 01:18:58,180
এটা ক্যান্টিন।
অন্য বাবুদের সাথে দেখা করবে?

770
01:19:00,240 --> 01:19:05,220
আয়লা, তোমার সহপাঠীদের হ্যালো করো।
হ্যালো, আমার নাম আয়লা।

771
01:19:05,370 --> 01:19:08,860
জায়গাটা ভালোই।
বরং এখানে রাখাই ভালো হবে।

772
01:19:09,160 --> 01:19:12,730
তুর্কি সেনারাও এদের 
সাহায্য করতে থাকবে।

773
01:19:13,380 --> 01:19:17,370
আমি আয়লা।
- এইতো সুন্দর। 

774
01:19:18,990 --> 01:19:22,320
ওদের কিছু বলো।
- ভালো করে খাও।

775
01:19:27,070 --> 01:19:30,440
এখানে ইংরেজিও শিখতে পারবে।

776
01:19:40,380 --> 01:19:44,970
অনেক সুন্দর মার্চ না, আয়লা?
মার্চ, এক ধরনের গান।

777
01:19:45,120 --> 01:19:48,700
রেডিওর গানগুলোর মতো, না? 
- হ্যাঁ, রেডিওর গানগুলোর মতো।

778
01:19:51,710 --> 01:19:55,830
দেখো, যদি মার্চ শিখো, 
তুমি সবার চেয়ে ভালো গায়বে।

779
01:19:55,980 --> 01:19:58,070
তোমায় নিয়ে গর্ব করব।
ঠিক আছে না?

780
01:21:01,870 --> 01:21:03,960
বাবা।

781
01:21:09,550 --> 01:21:11,610
বাবা।

782
01:21:16,250 --> 01:21:21,010
কোথায় যাচ্ছো? তুমি বলেছিলে 
আমাকে কখনো ছেড়ে যাবে না। বলেছিলে না?

783
01:21:21,160 --> 01:21:26,500
না, আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না।
আমরা এখান থেকে চলে যাবো। চলো।

784
01:21:42,210 --> 01:21:45,600
একটু মুসকিল হবে, কিন্তু ভিতরে
বাতাস প্রবেশের ব্যবস্থা থাকবে।

785
01:21:46,520 --> 01:21:49,780
যখন চেক করবে, তোমাকে 
একদম চুপ থাকতে হবে, বুঝেছ?

786
01:21:49,950 --> 01:21:52,090
একদম।

787
01:21:57,420 --> 01:22:02,030
একবার জাহাজে উঠে পড়লে, আর সমস্যা হবে না। 
তোমাকে আরামসে কোথাও লুকিয়ে ফেলব।

788
01:22:37,610 --> 01:22:40,800
আমি কি জলদি বাড়ি ফিরতে বলি নি,
সার্জেন্ট? দেরি করে ফেলছ।

789
01:22:41,080 --> 01:22:43,710
এটাই আমাদের ডিউটি, ক্যাপ্টেন।

790
01:22:47,120 --> 01:22:50,210
বিশাল বড় সুটকেস। 
ভেতরে কী নিয়ে যাচ্ছো?

791
01:22:54,150 --> 01:22:57,750
ক্যাপ্টেন, বেশিরভাগ জিনিসই 
টোকিও সফরে নেওয়া।

792
01:22:58,370 --> 01:23:00,990
চিঠিতে শুধু সেসব 
জায়গার ব্যাপারেই বলেছি।

793
01:23:01,340 --> 01:23:03,780
আপনি চায়লে, 
খুলে দেখাতে পারি।

794
01:23:09,540 --> 01:23:14,240
সার্জেন্ট, সাবধানে যেয়ো।

795
01:23:17,260 --> 01:23:19,450
ধন্যবাদ, ক্যাপ্টেন। 

796
01:23:28,830 --> 01:23:32,110
সুলেমান। সুলেমান। 

797
01:23:35,330 --> 01:23:40,820
সুলেমান, বাচ্চা কোথায়? 
- লাগেজ খোলো।

798
01:24:04,810 --> 01:24:08,910
তোমার কোনো ধারণা আছে, 
কী অপরাধ করেছ?

799
01:24:09,060 --> 01:24:12,430
সবাইকে অনুরোধ করেছি।
কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। 

800
01:24:15,210 --> 01:24:18,920
জাহাজে ওঠো 
আর বাসায় ফিরে যাও।

801
01:24:24,590 --> 01:24:26,790
যখন আমরা এখানে আসি...

802
01:24:27,200 --> 01:24:31,130
আমাদের সবকিছু ছেড়ে আসতে বলেছিল। 
আমরা ছেড়ে এসেছিলাম।

803
01:24:33,510 --> 01:24:37,180
এখন তারা, এখান থেকে যাবার আগে
আমাদের কাছ থেকে সেই একই জিনিস চাচ্ছে।

804
01:24:38,150 --> 01:24:43,900
আলীকে হারিয়েছি।
সেটা মাথায় রাখতে হবে।

805
01:24:46,590 --> 01:24:50,170
কিন্তু আয়লাকে ছাড়তে পারব না।
আমি ছাড়লেও, ও আমাকে ছাড়বে না।

806
01:24:50,320 --> 01:24:55,730
ও এখনো বাচ্চা, ও সিদ্ধান্ত নিতে পারবে না।
আর তোমাদের তো কেউ আলাদা করছে না।

807
01:24:55,900 --> 01:24:58,640
যুদ্ধ শেষ হলে।

808
01:24:58,790 --> 01:25:01,520
তুমি তখন আবার ফিরে আসবে।
আয়লা এখানে নিজের দেশেই থাকবে। 

809
01:25:01,770 --> 01:25:04,830
আমার কথা বিশ্বাস করো, 
এটাই ভালো হবে। প্লিজ, একটু ভাবো।

810
01:25:05,030 --> 01:25:07,270
বীজ তার নিজ মাটিতেই ভালো ফলে।

811
01:25:08,480 --> 01:25:12,330
আমাকে যা বললে তুমি কি 
সেটায় বিশ্বাস করো, মেসুত?

812
01:25:16,420 --> 01:25:21,500
আমি তোমায় বিশ্বাস করি।

813
01:25:22,550 --> 01:25:25,860
জানি তুমি একদিন অবশ্যই 
ওর জন্য ফিরে আসবে।

814
01:25:43,380 --> 01:25:46,620
কেঁদো না,
কেঁদো না বলছি।

815
01:25:48,100 --> 01:25:51,380
যদি বুঝতে পারি তুমি কাঁদছ, 
আমার কিন্তু মন খারাপ করবে।

816
01:25:52,350 --> 01:25:54,420
ঠিক আছে,
একটুখানি কাঁদতে পারো।

817
01:25:54,570 --> 01:25:57,620
কিন্তু আমি যাবার পর, 
একদম কাঁদবে না, ঠিক আছে?

818
01:25:58,800 --> 01:26:01,010
কথা দাও।

819
01:26:03,830 --> 01:26:06,020
কথা দিলে তো? 
- কথা দিলাম।

820
01:26:06,170 --> 01:26:09,680
সাবাশ। এবার আমি তোমায় 
একটা কথা দিচ্ছি।

821
01:26:11,700 --> 01:26:13,820
আমি ফিরে আসব তোমার জন্য।

822
01:26:14,990 --> 01:26:18,570
আমি ফিরে আসব তারপর আমরা
আর কখনো আলাদা হবো না।

823
01:26:19,350 --> 01:26:21,600
কথা দিচ্ছো? 
- কথা দিচ্ছি।

824
01:26:22,880 --> 01:26:26,100
বাবারা তাদের সন্তানদের 
জন্যই লড়াই করে।

825
01:26:27,030 --> 01:26:30,180
শুধু তাদের দেওয়া 
কথা রাখতেই বেঁচে থাকে।

826
01:26:30,330 --> 01:26:33,740
আমি ফিরব।
কথা দিলাম।

827
01:26:43,070 --> 01:26:45,130
আমি ফিরব।

828
01:27:27,070 --> 01:27:32,710
"ইসকেনদেরুন, ১৯৫১"

829
01:27:38,020 --> 01:27:42,740
স্বাগতম, ভাই।
- বেশ, আমাকে খুঁজে পেয়েছিস তাহলে।

830
01:27:46,710 --> 01:27:50,820
ইযমিরে সবাই আমাকে বরণ করতে এসেছিল। 
এত যে ভালো লাগছিল।

831
01:27:52,080 --> 01:27:56,930
তুই একা এসেছিস। 
কীভাবে ওরা তোর সাথে দেখা না করতে পারে?

832
01:28:00,970 --> 01:28:07,340
অভিনন্দন, ভাই। অনেক ভালো করেছিস।
আর নুরান আসেনি কেন?

833
01:28:08,350 --> 01:28:10,440
ওর থেকে কোনো খবরও পাইনি। 

834
01:28:10,620 --> 01:28:14,450
ও কি খুব ব্যস্ত, নাকি
তোরা কোনো সারপ্রাইজ প্ল্যান করেছিস?

835
01:28:15,060 --> 01:28:17,970
শুধু আমাদেরই ইঙ্গেজমেন্ট হয়নি, সুলেমান।

836
01:28:18,930 --> 01:28:21,850
চাই না তুমি আমাদের থেকে শুনো, 
আশাকরি বুঝেছ।

837
01:28:31,090 --> 01:28:34,010
যা শুনলাম তা কি সত্যি?

838
01:28:36,100 --> 01:28:38,370
চাচা রেডিওতে শুনেছিলেন।

839
01:28:39,100 --> 01:28:43,130
তোমার জন্য পৃথিবীটা অনেক বড় হতে পারে, 
কিন্তু এই জায়গাটা তত বড় না।

840
01:28:43,280 --> 01:28:46,950
শুনেছে তো কী হয়েছে? 
তুমি ওদের বলতে পারতে।

841
01:28:48,040 --> 01:28:52,140
বলতে পারতে আসলে ব্যাপারটা কেমন।
চুপ করে আছো কেন, নুরান?

842
01:28:53,180 --> 01:28:56,050
আমি কি মিথ্যুক, চোর, বাটপার 
না কোনো পালাতক?

843
01:28:56,200 --> 01:29:00,800
না, তুমি মিথ্যুক না, 
না কোনো চোর বাটপার।

844
01:29:00,950 --> 01:29:03,810
তুমি এদের কোনোটাই না, সুলেমান।

845
01:29:04,010 --> 01:29:06,750
কিন্তু যদি পালাতক নিয়ে কথা বলি...

846
01:29:06,920 --> 01:29:10,570
সে নিয়ে হয়তো তোমার ভাবা দরকার, 
যখন তুমি এতদিন ধরে ফিরোনি।

847
01:29:10,720 --> 01:29:13,370
তোমাকে বলেছিলাম।
বলেছিলাম আমাকে ছেড়ে না যেতে।

848
01:29:14,440 --> 01:29:16,630
কিন্তু তোমার জন্য 
ঐ বাচ্চা মেয়েটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল।

849
01:29:16,780 --> 01:29:19,470
আর এখানে তোমার জন্য 
যে মেয়েটা অপেক্ষায় ছিল।

850
01:29:20,700 --> 01:29:22,810
সে এই আংটি পড়ে ফেলেছে।

851
01:29:23,900 --> 01:29:28,650
আর দুয়া করি
আরো অনেক মেডেল জিতো।

852
01:29:31,600 --> 01:29:33,680
তোমায় খোদার আস্থায় 
ছেড়ে দিলাম।

853
01:30:13,590 --> 01:30:16,440
আমি আর্জেন্টলি কিছু টাকা পাঠাতে চাই।
- জ্বি, অবশ্যই।

854
01:30:17,600 --> 01:30:24,000
বাবা, আল্লাহের রহমতে আমি ভালোভাবে 
ফিরে এসেছি। আমি মারাশ আসব।

855
01:30:25,050 --> 01:30:29,690
তোমাদের পছন্দের মেয়েকেই বিয়ে করব
আর জায়গাটা ছেড়ে দিবো।

856
01:30:32,420 --> 01:30:35,070
তোমাদের অনেক মনে পড়ছে।

857
01:30:37,480 --> 01:30:40,580
"ইস্তানবুল"
"৫ মাস পর"

858
01:30:58,890 --> 01:31:02,490
স্বাগতম। নতুন বাসায় স্বাগতম, মা।

859
01:31:03,000 --> 01:31:05,920
সব ঠিক করিয়ে দিয়েছি।
বাসা এখন একদম নতুন।

860
01:31:07,460 --> 01:31:11,150
বাবু, লিপলেটটা এখন নামিয়ে ফেল।
আসো, এসে দেখো।

861
01:31:24,600 --> 01:31:26,860
শুভ সকাল।
- শুভ সকাল।

862
01:31:29,970 --> 01:31:34,180
কিছু খাবে না? 
- সময় নেই। তোমার দিনটা ভালো যাক।

863
01:31:38,500 --> 01:31:40,590
"দক্ষিণ কোরিয়ান দূতাবাস, ইস্তানবুল"

864
01:31:40,740 --> 01:31:44,160
কমান্ডার, এত সকালে দূতাবাস খোলে না।
সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে আসবেন।

865
01:31:54,810 --> 01:31:58,440
আহমেদ, আজ আমাকে একটু আগে যেতে হবে। 
আশাকরি কোনো সমস্যা হবে না।

866
01:32:00,690 --> 01:32:04,450
রাস্তায় মেজরের গাড়ি নষ্ট হয়ে গেছে,
কমান্ডার। অনেক আর্জেন্ট। 

867
01:32:20,100 --> 01:32:22,230
শুভ সকাল।
- শুভ সকাল।

868
01:32:22,840 --> 01:32:26,530
আজ তোমাকে চা না খেয়ে 
যেতে দিবো না।

869
01:32:27,730 --> 01:32:30,550
আমার কাজ আছে, নিমাত। 
- তুমি সেই ছোট্ট মেয়েটাকে খুঁজছ, তাই না?

870
01:32:30,700 --> 01:32:35,460
যাকে কোরিয়ায় পেয়েছিলে। 
আমি জানি।

871
01:32:36,010 --> 01:32:40,230
চলো বসে কথা বলি। আমাকে বলে মনটা হালকা করো।
আমরা দুজনে মিলে অবশ্যই একটা রাস্তা খুঁজে বের করব।

872
01:32:42,760 --> 01:32:45,100
জানি না তুমি আসলে কী জানো।

873
01:32:46,720 --> 01:32:50,300
এক রাতে আমাদের উপর আক্রমণ হয়।
আর সেখানেই ওকে খুঁজে পাই।

874
01:32:50,750 --> 01:32:53,180
কী করতাম বলো? 
ওকে ওখানে ফেলে আসতাম?

875
01:32:53,330 --> 01:32:56,690
আমি পারিনি ফেলে আসতে। 
তোমার দেখা দরকার ও কতটা মিষ্টি। 

876
01:32:56,840 --> 01:33:00,360
ওর মুখ খানা আয়লার (জ্যোৎস্না) আলোর মত উজ্জ্বল।
আমরা ভাবছিলাম ওকে কী বলে ডাকব।

877
01:33:00,510 --> 01:33:05,220
আমি ঢালছি।
তাই ওর নাম দিলাম আয়লা...

878
01:33:06,060 --> 01:33:08,540
আমি ছোট্ট মেয়েটাকে কথা দিয়েছি, নিমাত।

879
01:33:08,910 --> 01:33:13,320
দেখো, তুমি এই বাচ্চার জন্য যা করেছ 
তা নিয়ে সবসময় গর্ব করেছি, সুলেমান।

880
01:33:13,910 --> 01:33:16,820
এই জন্যই তোমাকে এত ভালোবাসি।

881
01:33:17,020 --> 01:33:19,970
আমরা এখন বিবাহিত।
আমাকে তোমার সাহায্য করতে দাও।

882
01:33:20,700 --> 01:33:23,610
কীভাবে আমার সাহায্য করবে? 
- তোমার মেয়ে আমারো মেয়ে।

883
01:33:23,860 --> 01:33:28,260
তোমার প্রতিশ্রুতি আমারো প্রতিশ্রুতি।
আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাবো।

884
01:33:28,460 --> 01:33:33,120
বোলো না যে, আমি এসব পারব না।
তুমি পথ দেখালে, জলদি শিখে যাবো।

885
01:33:33,270 --> 01:33:35,900
যতই হোক, আমি একজন যোদ্ধার স্ত্রী।

886
01:33:36,050 --> 01:33:39,550
যে দরজায় কড়া নাড়ি না কেন, 
তারা আমার সাথে ভালো ব্যবহার করবে।

887
01:33:39,700 --> 01:33:42,090
শুধু আমাকে বলো 
কী করতে হবে।

888
01:34:14,210 --> 01:34:17,530
আমি এসে তদন্ত শুরু করব।
- জ্বি, অবশ্যই।

889
01:34:20,100 --> 01:34:22,610
প্লিজ ভিতরে আসুন।

890
01:34:24,920 --> 01:34:28,270
সুলেমান সাহেব, আপনি তো জানেনই, 
দুর্ভাগ্যবশত যুদ্ধ আবার শুরু হয়েছে।

891
01:34:28,430 --> 01:34:30,530
ওকে খুঁজে পাওয়া অনেক কঠিন।

892
01:34:30,690 --> 01:34:34,030
আর আমরা আয়লা নাম দিয়ে
তদন্দ করতে পারব না।

893
01:34:34,180 --> 01:34:37,650
কিন্তু এটাই তো ওর নাম। 
এছাড়া আমি অন্যকোনো নামও জানি না।

894
01:34:38,360 --> 01:34:42,210
সুলেমান, তাহলে তো 
আমরা কোনো তথ্য পাবো না। 

895
01:34:42,360 --> 01:34:44,690
তবে আমরা চেষ্টা করব...

896
01:34:44,840 --> 01:34:49,380
এতদূর থেকে আমরা 
এটুকুই করতে পারি।

897
01:34:49,930 --> 01:34:52,310
আনকারা স্কুলে একটা চিঠি লিখেছিলাম।
আমি তার জবাবের অপেক্ষায় আছি। 

898
01:34:52,460 --> 01:34:55,200
আশাকরি যত দ্রুত সম্ভব 
তারা চিঠির জবাব দিবে। 

899
01:34:55,690 --> 01:34:58,940
ওদের থেকে কিছু তথ্য 
পাবার সম্ভাবনাও আছে।

900
01:34:59,090 --> 01:35:03,240
কিন্তু সময় লাগবে।

901
01:35:04,730 --> 01:35:07,000
আমরা বাচ্চাকে খুঁজে বের করব।

902
01:35:11,440 --> 01:35:14,310
মেয়েটা নিজের নাম ভুলে গেছে, নিমাত।

903
01:35:15,730 --> 01:35:19,710
কিন্তু ওকে যদি বলে বাবা খুঁজছে, 
ও অবশ্যই সাড়া দিবে।

904
01:35:20,360 --> 01:35:25,000
ও ভুলেনি। আমিও একটা মেয়ে। 
আমরা কী করে নিজেদের বাবা-মাকে ভুলতে পারি?

905
01:35:27,130 --> 01:35:31,120
যুদ্ধ শেষ হলেই আমাকে 
ওখানে যাবার অনুমতি নিতে হবে।

906
01:35:31,310 --> 01:35:35,260
আমাকে ওর পাশে থাকতে হবে।
- রাস্তাতেই তো এক সপ্তাহ চলে যাবে।

907
01:35:35,590 --> 01:35:37,710
আসতে আর যেতেই দুই সপ্তাহ শেষ।

908
01:35:38,160 --> 01:35:42,600
এতদিনের ছুটি পাবে কী করে?
নিশ্চয় অন্য কোন উপায় আছে।

909
01:35:42,840 --> 01:35:46,380
আমি সব জায়গায় খুঁজব।
অন্যান্য সকল সম্ভাবনা খুঁজে দেখব।

910
01:35:47,980 --> 01:35:52,310
এই বিশাল রাষ্ট্র আমার সাহায্য করতে পারবে না। 
ওকে আমার একাই খুঁজে বের করতে হবে।

911
01:35:53,410 --> 01:35:58,340
তুমি একা নও, আমি তোমার সাথে আছি।
এখন একটু ঘুমানোর চেষ্টা করো।

912
01:36:01,130 --> 01:36:05,600
কিছুক্ষণ ঘুমিয়ে নাও, সুলেমান।

913
01:36:23,380 --> 01:36:26,400
সুলেমান! সুলেমান! সুলেমান!

914
01:36:27,970 --> 01:36:30,010
সুলেমান!

915
01:36:34,600 --> 01:36:38,480
সুলেমান ভাই, আপনারা ঠিক আছেন? 
নিমাত, ঠিক আছো তো?

916
01:36:40,450 --> 01:36:45,100
"৪৭ বছর পর"

917
01:36:45,430 --> 01:36:51,730
"১৭ আগস্ট, ১৯৯৯"
"মারমারা ভূমিকম্প"

918
01:36:52,380 --> 01:36:54,930
ভূমিকম্পের মাত্রা ছিল 
রিখটার স্কেলে ৩.০২।

919
01:36:55,080 --> 01:36:57,550
যার কারণে ইযমির, ইস্তানবুল, আনকারা, 
ইসচিসেহির, আদাপাযার, যনযুলদাক, বলু

920
01:36:57,700 --> 01:37:02,180
শহরগুলোয় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

921
01:37:03,140 --> 01:37:08,860
ভয়ানক এক ভূমিকম্পের ফলে এখানকার বাসিন্দারা জেগে উঠে 
এবং তারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

922
01:37:09,010 --> 01:37:11,320
অনেকগুলো ভবন ধ্বংস হয়ে গিয়েছে।

923
01:37:24,290 --> 01:37:29,060
ইজমেত, জিয়লজুক, এমনকি 
ইয়ালামার অবস্থাও অনেক খারাপ।

924
01:37:29,760 --> 01:37:32,150
জানি না আর কতজন...

925
01:37:35,360 --> 01:37:38,620
সুলেমান ভাই, কোথায় যাচ্ছেন? 
বাড়ির ভেতর যাবেন না।

926
01:37:38,770 --> 01:37:43,870
বাবা? বাবা, কোথায় যাচ্ছো? 
- চিন্তা করিস না, আমি দেখছি।

927
01:38:03,890 --> 01:38:09,060
সুলেমান, বাচ্চারা চিন্তা করছে।

928
01:38:09,390 --> 01:38:11,800
সে ও তো আমার সন্তান। 

929
01:38:15,100 --> 01:38:17,650
সুলেমান...

930
01:38:21,390 --> 01:38:24,110
আমি একটা যুদ্ধ থেকে ফিরেছি 
এবং এখনো বেঁচে আছি...

931
01:38:24,850 --> 01:38:27,810
কোনো বাঁধায় মৃত্যুকে 
স্পর্শ করতে পারে নি।

932
01:38:28,680 --> 01:38:32,400
যেন আমি মৃত্যুর দূতকে 
পরাজিত করেছি।

933
01:38:33,440 --> 01:38:37,530
ভেবেছিলাম হাতে অনেক সময় আছে, কিন্তু...

934
01:38:38,010 --> 01:38:40,390
দেখতে দেখতে ৫০টা বছর পেরিয়ে গেল।

935
01:38:43,860 --> 01:38:50,040
আমি মরতে পারি না, তাই না নিমাত? 
ওকে কথা দিয়েছিলাম।

936
01:38:52,360 --> 01:38:55,390
ওকে দেওয়া কথা পূরণ 
না করা পর্যন্ত আমি মরতে চাই না।

937
01:39:14,930 --> 01:39:19,420
কোরিয়ানরা এসেছে, দেখলে? 
তারা কত একনিষ্ঠ! সত্যিই প্রশংসার দাবিদার। 

938
01:39:21,290 --> 01:39:25,770
হয়তো আয়লাও ওর বাবার বাড়ি আসবে 
তার ঋণ শোধ করতে।

939
01:39:25,970 --> 01:39:28,270
কী বলো, সুলেমান চাচা?

940
01:39:38,990 --> 01:39:41,040
এখন আবার কী হলো?

941
01:40:13,330 --> 01:40:19,830
"২৯ জুন ২০০২" 
"দক্ষিণ কোরিয়া - তুরস্ক"

942
01:40:21,350 --> 01:40:23,480
ঘরের মধ্যে দৌড়াদৌড়ি কোরো না।

943
01:40:25,330 --> 01:40:30,080
বাবা সেখানে একটা কোরিয়ান মেয়েকে কুড়িয়ে পেয়েছিল। 
এত বছর ধরে এখনো তাকে খুঁজছে।

944
01:40:30,880 --> 01:40:34,710
কিন্তু ওকে খুঁজবে কী করে? 
- বেচারা, যদি ওখানে যেতে পারত।

945
01:40:34,860 --> 01:40:37,900
এতই সহজ? মানুষজন ছুটিতে 
নিজেদের আত্মীয় স্বজনের কাছেই,

946
01:40:38,050 --> 01:40:42,080
ঠিকমতো দেখা করতে যেতে পারে না। 
তাই না, মা? 

947
01:40:42,490 --> 01:40:45,180
এতদিনে তো সে বুড়ি হয়ে গেছে।
সে কি আদৌ বেঁচে আছে?

948
01:40:45,330 --> 01:40:49,710
এটাই তো আমার কথা। কিন্তু বাবা আমাদের কথা
শুনলে তো, বারবার সেই কাহিনী শুরু করে।

949
01:40:50,390 --> 01:40:55,420
এভাবে বলিস না। শুনলে মন খারাপ করবে।
- হয়তো সে এতদিনে মরেও গেছে। 

950
01:40:58,820 --> 01:41:01,120
কিন্তু মানুষজন তো ঠিক, মা।

951
01:41:30,180 --> 01:41:35,940
বাবা। আমি এসেছি, বাবা।

952
01:41:48,680 --> 01:41:53,230
সুলেমান! সুলেমান!

953
01:41:55,550 --> 01:41:59,270
কোরিয়া থেকে কয়েকজন 
সাংবাদিক এসেছে। 

954
01:41:59,510 --> 01:42:03,130
দুই দেশের বন্ধুত্বের ৬০ বছর পূর্তি 
উপলক্ষে প্রতিবেদন তৈরি করবে। 

955
01:42:04,260 --> 01:42:08,180
ওরা আয়লাকে খুঁজতে 
আমাদের সাহায্য করতে চায়।

956
01:42:09,870 --> 01:42:12,780
এক্ষণি দেখা করতে চাচ্ছে।

957
01:42:14,680 --> 01:42:16,830
আমাদের দক্ষিণ কোরিয়ান 
কলিগ সং যুনের সাথে

958
01:42:16,980 --> 01:42:20,370
আমরা একটা সিনেমার উপর কাজ করছি, 
যা তৈরি হবে "কোরিয়ান যুদ্ধ" নিয়ে। 

959
01:42:20,520 --> 01:42:23,080
৬০ বছর পেরিয়ে গেছে, 

960
01:42:23,230 --> 01:42:26,770
আমাদের বীর ও সেখানে ঘটে যাওয়া 
বিভিন্ন ঘটনাবলীর সম্পর্কে অনেক কিছুই বলার আছে।

961
01:42:27,130 --> 01:42:29,600
তোমাকে সবাই বলেছে,
সেখানে কী ঘটেছিল। 

962
01:42:29,750 --> 01:42:32,360
বলেছে কীভাবে তারা 
গোলাগুলির সম্মুখীন হয়েছিল।

963
01:42:32,510 --> 01:42:35,670
কিন্তু আমি তাদের বলব, 
আমাদের সার্জেন্ট সুলেমান ছিল,

964
01:42:35,920 --> 01:42:38,570
যে সেখানে একটা বাচ্চা মেয়ের 
জীবন বাঁচিয়েছিল।

965
01:42:38,720 --> 01:42:44,090
আমরাও অনেক এক্সাইটেড। আমাদের কলিগদের সাথে মুভি বানানোর ক্ষেত্রে এ ব্যাপারে কথা বলব।

966
01:42:44,240 --> 01:42:47,030
হয়তো আমরা আয়লাকেও 
খুঁজে পেতে পারি।

967
01:42:52,050 --> 01:42:54,950
আপনি আমাদের সাহায্য করলে, 
আমরা আয়লাকে খুঁজব।

968
01:43:03,410 --> 01:43:05,890
কী বলছ, মা?

969
01:43:06,110 --> 01:43:10,200
জীবনে এই একটা মাত্র
জিনিসই চেয়েছি। 

970
01:43:11,970 --> 01:43:16,460
তারা বলেছে ওকে নাকি তারা অন্য একটা নাম দিয়েছে। 
স্কুলে যাবার আগে অন্য একটা নাম ছিল।

971
01:43:16,610 --> 01:43:19,610
চিন্তা করবেন না। 
এখন সবকিছু বদলে গেছে।

972
01:43:19,760 --> 01:43:25,670
অনেক রেকর্ড ও নথিপত্র রয়েছে।
আচ্ছা, আপনার কাছে আয়লার কোনো ছবি আছে?

973
01:43:25,980 --> 01:43:31,190
অবশ্যই আছে। আমি সেগুলো অ্যালবামে লাগিয়ে রেখেছি, 
একদম সুন্দর হয়ে আছে।

974
01:43:31,460 --> 01:43:34,000
দারুণ। এটাই আমাদের দরকার।

975
01:43:34,150 --> 01:43:37,440
তো আমরা কাজ শুরু করতে পারি, কী বলেন?

976
01:44:06,540 --> 01:44:10,840
"সেওল, দক্ষিণ কোরিয়া"

977
01:44:17,100 --> 01:44:20,240
"রাজ্য সংরক্ষণাগার, সেওল"

978
01:44:27,150 --> 01:44:31,120
প্রায় সবগুলো ফাইল পুড়ে যায়,
আগুন লাগার কারণে।

979
01:44:31,410 --> 01:44:34,120
অধিকাংশ তথ্যই নষ্ট হয়ে গেছে।

980
01:44:34,360 --> 01:44:37,680
আনকারা স্কুল বন্ধ হয়ে যাওয়ায়
আমরা সমস্যায় পড়ে গেছি।

981
01:44:37,830 --> 01:44:41,350
এখানে আয়লা নামের কোনো অস্তিত্ব নেই।
আমাদের ওর আসল নাম জানতে হবে।

982
01:44:41,500 --> 01:44:44,680
যেসব শিক্ষার্থী এখনো বেঁচে আছে, 
আমরা তাদের সাথে দেখা করতে পারি। 

983
01:44:44,830 --> 01:44:47,640
হয়তো তাদের কেউ 
আয়লাকে মনে রাখতে পারে।

984
01:44:47,790 --> 01:44:51,290
আমি এ ব্যাপারে ভেবেছিলাম।
এই লিস্টে কিছু ইন্টারেস্টিং নাম আছে। 

985
01:44:51,470 --> 01:44:55,620
আমার অ্যাসিস্ট্যান্ট এই 
লিস্টটা তৈরি করেছে। জিওং।

986
01:44:56,580 --> 01:44:59,740
মি. সং, এই লিস্টে কিছু 
কিছু নাম আছে। 

987
01:45:02,340 --> 01:45:04,410
ধন্যবাদ।

988
01:45:05,760 --> 01:45:09,860
আমরা ৬ জন শিক্ষার্থী
খুঁজে পেয়েছি।

989
01:45:10,170 --> 01:45:13,070
গ্র্যাজুয়েশন শেষ করার পরেও, 
তাদের যোগাযোগ আছে।

990
01:45:13,220 --> 01:45:18,550
এখনো তারা প্রতিবছর দেখা করে।
- আমি নিশ্চিত ওরা আয়লাকে মনে রেখেছে।

991
01:45:19,000 --> 01:45:23,360
আমাদের ওদের সাথে দেখা করতে হবে।
- অবশ্যই।

992
01:45:24,930 --> 01:45:27,260
শুভ সন্ধ্যা, সুলেমান আঙ্কেল।

993
01:45:29,290 --> 01:45:32,480
আমরা আনকারা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের 
খুঁজে বের করতে সক্ষম হয়েছি।

994
01:45:32,680 --> 01:45:35,070
ওরা আয়লার সাথেই পড়ত। 

995
01:45:39,600 --> 01:45:41,710
ওরা বলছে, "হ্যাঁ, আমরা তাকে চিনি।"

996
01:45:44,900 --> 01:45:46,940
একজন তুর্কি সৈনিক 
তাকে নিয়ে এসেছিল।

997
01:45:47,170 --> 01:45:50,310
সে চুপ করে এক কোনায় বসে থাকত।

998
01:45:50,460 --> 01:45:52,700
কারো সাথে কথা বলত না।

999
01:45:53,370 --> 01:45:56,130
শুধু বলত ওর বাবা ওকে নিতে আসবে।

1000
01:45:57,510 --> 01:46:02,260
শিক্ষকেরা তাদের তুর্কি মার্চ শিখাত। 
ও সেটাই অংশ নিয়েছিল। 

1001
01:46:03,320 --> 01:46:06,850
সে সামনে দাঁড়াত আর 
সবার চেয়ে ভালো গায়ত।

1002
01:46:07,000 --> 01:46:11,380
বলত, "যদি আমি এই মার্চ শিখি 
বাবা আমায় নিয়ে অনেক গর্ব করবে।"

1003
01:46:44,990 --> 01:46:47,400
সুলেমান আঙ্কেল, এ তো সবে শুরু।

1004
01:46:47,550 --> 01:46:52,430
ওকে যারা চিনত আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব।
এমন কি সে যদি বেঁচেও না থাকে...

1005
01:46:57,550 --> 01:47:00,070
না, সে বেঁচে আছে।
- আপনি কথা দিয়েছিলেন ও বেঁচে আছে,

1006
01:47:00,220 --> 01:47:03,390
আর এখন বলছেন যদি বেঁচে না থাকে।

1007
01:47:05,220 --> 01:47:08,480
এখন আমাকে যাওয়ার অনুমতি দেন।

1008
01:47:11,420 --> 01:47:16,240
মিস. জোসগে, আমার কথা শুনেন।
আপনি এখানে এসে আমার বাবাকে কী বলেছেন জানি না।

1009
01:47:16,390 --> 01:47:18,420
কিন্তু উনি এসব নিতে পারবেন না। 

1010
01:47:18,570 --> 01:47:22,700
সত্যিই নিতে পারবেন না।
আমি চাই না এসব আর এগোক।

1011
01:47:24,700 --> 01:47:27,060
বুঝেছি।
- বেশ।

1012
01:47:27,760 --> 01:47:32,350
মা। আমার বাচ্চা, এসব কী বললি?

1013
01:47:32,510 --> 01:47:35,710
কেন বললি? 
আমি কথা দিয়েছি।

1014
01:47:36,770 --> 01:47:40,690
বাবারা তাদের সন্তানদের জন্যই লড়াই করে।
শুধু তাদের দেওয়া কথা রাখতেই বেঁচে থাকে।

1015
01:47:40,860 --> 01:47:44,860
তোর আর তোর ভাইয়ের জন্যও 
কি আমি তাই করিনি?

1016
01:47:47,340 --> 01:47:52,880
আমার জন্য? 
ভয় হচ্ছে আমি মরে যাবো বলে?

1017
01:47:53,660 --> 01:47:59,900
আল্লাহ্‌ তোর ভালো করুক, মা।
চিন্তা করিস না।

1018
01:48:00,130 --> 01:48:03,120
আমার দেওয়া কথা 
পূরণ না করা পর্যন্ত আমি মরব না।

1019
01:48:12,370 --> 01:48:14,450
হ্যালো।
- হ্যালো, জোসগে।

1020
01:48:14,620 --> 01:48:18,220
আমরা আয়লাকে খুঁজে পেয়েছি।
এইবার আমরা সত্যিই তাকে খুঁজে পেয়েছি।

1021
01:48:18,370 --> 01:48:20,460
সত্যি? 
- হ্যাঁ।

1022
01:48:20,640 --> 01:48:24,300
এতো দারুণ খবর, 
কিন্তু প্রথমে আমাদের কিছু বিষয়ে কথা বলতে হবে। 

1023
01:48:24,450 --> 01:48:27,520
ঠিক আছে, আমি অফিসে গিয়ে
তোমাকে ফোন দিবো। 

1024
01:48:27,820 --> 01:48:31,900
আমরা তার কো-ফাউন্ডারদের সাথে যোগাযোগ করেছিলাম।
তারা ওকে ২০ বছর ধরে চিনে।

1025
01:48:32,050 --> 01:48:35,940
বলেছে তার নাম কিম উনযা। 
- তুমি নিশ্চিন্ত সে ই আয়লা?

1026
01:48:36,090 --> 01:48:39,120
আমরা রিসার্চ করে বেশ কিছু মিল পেয়েছি।

1027
01:48:39,370 --> 01:48:43,780
ভদ্রমহিলার বিয়ে হয়েছিল, 
কিন্তু দুর্ভাগ্যবশত অল্পবয়সেই তার স্বামী মারা যায়।

1028
01:48:44,420 --> 01:48:47,190
এটা দেখো, এটা তার ছবি।

1029
01:48:48,480 --> 01:48:51,030
বেচারি, জীবন তার প্রতি সদয় হয়নি।

1030
01:48:51,180 --> 01:48:55,780
সে স্বয়ংসম্পূর্ণ হতে চেয়েছিল,
কারো কাছে বোঝা হতে চায়নি।

1031
01:48:55,930 --> 01:48:59,690
সে স্কুলে ক্লিনিং এর কাজ করে।
কি বলো? সুলেমান সাহেবকে বলবে?

1032
01:48:59,910 --> 01:49:03,870
আজ উনার মেয়ে অনেক ঝামেলা করেছে 
আর সেজন্য তার কাছে কারণও আছে।

1033
01:49:04,020 --> 01:49:08,190
দেখো, ছবিগুলোয় অবিশ্বাস্যভাবে মিল আছে। 
যাই হোক না কেন আমাদের চেষ্টা করে দেখা উচিত।

1034
01:49:08,340 --> 01:49:11,150
আমরা এতো কাছাকাছি এসে 
ছেড়ে দিতে পারি না।

1035
01:49:11,300 --> 01:49:16,820
বেশ। আমি প্রথম ফ্লাইটে করেই চলে আসছি।
ভদ্রমহিলার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করো।

1036
01:49:16,820 --> 01:49:18,970
চলো তার সাথে দেখা করি।

1037
01:49:18,970 --> 01:49:22,780
যদি সে এত বছর পরেও 
সুলেমান সাহেবকে মনে রাখে...

1038
01:49:22,930 --> 01:49:26,780
আর যদি দেখা করতে চায়।
তাদের দুজনকে মুখোমুখি দাড় করাতে হলে, 

1039
01:49:26,780 --> 01:49:29,540
আমাদের ভালোই খাটতে হবে।

1040
01:50:26,600 --> 01:50:28,810
ভিতরে আসুন।

1041
01:51:27,840 --> 01:51:32,430
হ্যাঁ! আমার বাবা!

1042
01:51:34,970 --> 01:51:39,170
বাবা! বাবা! বাবা!

1043
01:51:41,820 --> 01:51:45,490
আমি কি বাবাকে ভুলতে পারি?

1044
01:51:58,950 --> 01:52:04,090
বাবা... এখনো বেঁচে আছে?

1045
01:52:07,000 --> 01:52:10,290
বাবা...

1046
01:52:14,660 --> 01:52:20,880
"সিওল, এপ্রিল ২০১০"

1047
01:52:39,510 --> 01:52:45,840
সেওল এত বিশাল হয়ে গেছে।
আমার আয়লাকে কেইবা চিনবে...

1048
01:52:50,870 --> 01:52:57,340
ও এতটা বছর পার করেছে, নিমাত, 
কিন্তু আমি ওর পাশে থাকতে পারিনি।

1049
01:53:44,740 --> 01:53:48,360
"সিওল, আনকারা পার্ক"

1050
01:54:10,880 --> 01:54:13,080
আমাদের সেই আয়লা, না?

1051
01:54:41,490 --> 01:54:46,930
বাবা! বাবা!

1052
01:54:58,840 --> 01:55:02,460
বাবারা তাদের সন্তানদের 
জন্যই লড়াই করে।

1053
01:55:03,630 --> 01:55:07,680
শুধু তাদের দেওয়া কথা 
রাখতেই বেঁচে থাকে। কথা দিলাম।

1054
01:55:09,950 --> 01:55:12,000
বাবা!

1055
01:55:23,680 --> 01:55:28,520
১০ এপ্রিল, ২০১২ সালে, ৬০ বছর পর সিওলে 
সুলেমান ও তার মেয়ে আয়লার আবার দেখা হয়।

1056
01:55:28,670 --> 01:55:32,800
তারপর থেকে তারা আর 
কখনো আলাদা হয়নি।

1057
01:55:35,700 --> 01:55:38,170
আমাদের সেই আয়লা, না?

1058
01:55:47,400 --> 01:55:49,820
বাবা!

1059
01:55:50,030 --> 01:55:54,230
আজ পুরো বিশ্বে ২৮ মিলিয়ন শিশু
ইউনিসেফের তত্ত্বাবধানে রয়েছে।

1060
01:55:54,550 --> 01:55:57,790
যারা আয়লার মতো, যুদ্ধের শিকার।

1061
01:55:57,950 --> 01:56:00,970
তাদের প্রায় ১.৫ মিলিয়ন 
আমাদের দেশে বসবাস করছে।

1062
01:56:02,030 --> 01:56:12,910
<b><font color="#ffff">অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b> 

1063
01:56:14,060 --> 01:56:20,420
<b><font color="#ff00">সাবটাইটেল দিয়ে দেখার জন্য ধন্যবাদ। 
কেমন লাগলো অবশ্যই জানাবেন।</font></b>

1064
01:56:21,670 --> 01:56:27,110
<b><font color="#ff00">ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করুন। 
আজকের মতো বিদায়। </font></b>

1065
01:56:26,970 --> 01:56:34,340
<b><font color="#ff00">আর হ্যাঁ, রেটিং দিতে ভুলবেন না কিন্তু।</font></b>

